এক্সপ্লোর

Bankura News:ভোটের আগে উত্তেজনা বাঁকুড়ার বেলিয়াতোড়ে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম ৪

TMC BJP Clash:পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বেলিয়াতোড় থানার পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় থানার পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা। দু'পক্ষের মোট চার জন জখম হয় তাতে। অভিযোগ-পাল্টা অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা।

কী ঘটেছিল?
বাঁকুড়ার পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতটি এই মুহূর্তে তৃণমূলের দখলে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে গত কাল অর্থাৎ বুধবার দুপুরে স্থানীয় গোপালপুর গ্রামের, পঞ্চায়েত প্রধান টুম্পা গরাইয়ের স্বামী দীপক গরাইয়ের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী আকাল গরাইয়ের বিবাদ বাঁধে।। অভিযোগ, বচসা চলাকালীন পঞ্চায়েত প্রধানের স্বামী লাঠি দিয়ে আকালের মাথায় মারেন। ওই বিজেপি কর্মীর মাথায় গুরুতর চোট লাগে তাতে, এমনই দাবি। দ্রুত আকালকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও তৃণমূলের তরফে এই ধরনের অভিযোগ স্বীকার করা হয়নি। উল্টে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বক্তব্য, পতাকা টাঙানোর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। আকাল গরাইয়ের পরিবারের দু'জন অন্যের আম চুরি করছিল। তার প্রতিবাদ করতেই আকাল, পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী ও দেওরকে মারধর করেছেন। তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করে বিজেপির হুঁশিয়ারি, পুলিশ আইনানুগ পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে তারা। দু'পক্ষই বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বস্তুত, এই রাজ্যে, রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ নতুন কিছু নয়। নির্বাচনের মুখে তার দাপট আগেও দেখেছেন পশ্চিমবঙ্গবাসী। হালেই যেমন পিংলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষেপ খবর ছড়ায়। নবজোয়ার কর্মসূচির পতাকা বাঁধাকে কেন্দ্র করে দিনচারেক আগে ওই সংঘর্ষ হয়েছিল। তাতে দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হন। সেখানেও একে অন্য়ের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে তৃণমূল-বিজেপি। তার আগে, গত জানুয়ারিতে, কুলতলির মৈপীঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম হয়েছিলেন দু'দলের মোট ৫ জন কর্মী-সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে বিজেপি। পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের।

সংঘর্ষ আগেও...
পুলিশ সূত্রে খবর উঠে আসে, বিজেপির কর্মী-সমর্থকরা মৈপীঠ কুলতলি থানার অন্তর্গত শনিবারের বাজারে একটি সমাবেশ উপলক্ষ্য়ে জড়ো হয়েছিলেন। সেখানে গণ্ডগোলেরও আভাস ছিল বলে আরও জানা যায়। তাই আগে থেকেই সেখানে পৌঁছে যান পুলিশকর্মীরা। সরিয়ে দেওয়া হয় বিজেপির সমাবেশ। অভিযোগ, যখন তাঁরা বাড়ি ফিরে যাচ্ছিলেন তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। এবার সংঘর্ষ বাঁকুড়ায়।

আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget