এক্সপ্লোর

Kolkata News: ফের শহরে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস, পুলিশের জালে ৭

Bidhannagar Fake Call Centre: পুলিশ জানতে পারে যে, সল্টলেক সেক্টর ফাইভে একটি ভুয়ো কল সেন্টার চলছে। এরপরে হানা দেয় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

রঞ্জিত সাউ, কলকাতা: ফের শহরে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করল পুলিশ (Police)। বিধাননগর সাইবার ক্রাইম থানায় গোপন সূত্রে খবর আসে যে, সল্টলেক সেক্টর ফাইভ এর বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কল সেন্টার চলছে। এরপরে হানা দেয় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাত জনকে। 

পুলিশ জানতে পারে যে, বেলজিয়াম বিদেশি নাগরিকদের কল করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করছিল এই বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটি। তারই পরীক্ষাতে গতকাল ওই ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে সাত জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে, ল্যাপটপ, ডেক্সটপ, হার্ডডিক্স ডেবিট কার্ড মোবাইল ফোন-সহ নগদ আনুমানিক ৫৫ হাজার টাকা আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। 

গতবছরের শেষদিকেও, নিউটাউনে (New Town) ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) হদিশ মিলেছিল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছিল ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসেছিল প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, এরপর খতিয়ে দেখা শুরু করে ইকো পার্ক থানার পুলিশ। 

প্রতারণার আরও উদাহরণ শহরে ছড়িয়ে রয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। জানা যায়, হাওড়ার (Howrah) জগত্‍বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছিল।

আরও পড়ুন, 'দায়ী মমতা', রিষড়াকাণ্ডের পর বিস্ফোরক ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি

প্রসঙ্গত, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল হাওড়ায় (Howrah)! পুলিশ সূত্রের খবর, এভাবে কমপক্ষে ১৫ জন গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছিল প্রতারকরা। হাওড়ার জগত্‍বল্লভপুর থানা এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালীতলা বাজার এলাকায় একাধিক গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়েছিলেন বলে অভিযোগ।

 

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget