এক্সপ্লোর

Nawsad Siddique: 'দায়ী মমতা', রিষড়াকাণ্ডের পর বিস্ফোরক ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি

Nawsad Attacks Mamata on Rishra Violence: পঞ্চায়েত ভোটের আগে রিষড়া ইস্যুকে সামনে রেখে নৌশাদ বললেন, 'এই জন্য দায়ী পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' 

সমীরণ পাল এবং রঞ্জিত হালদার, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে সমুদ্রের কথা মনে করালেন কি আইএসএফ বিধায়ক নৌশাদ (ISF Leader Nawsad Siddique) ? রামনবমীর (Rama Navami) মিছিল ঘিরে হাওড়ার পর 'অশান্ত' হুগলির রিষড়া। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতাদের নিশানার মুখে রাজ্যের শাসকদল। শুভেন্দু-দিলীপ-সুকান্তদের তোপের মুখে 'তৃণমূলনেত্রী।' রাজ্যের পরিস্থিতি নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda) এনিয়ে ফোনে খবর নিয়েছেন। এদিকে গত কয়েকদিন আগেই তিলজলার শিশুমৃত্যু ঘিরেও উত্তাল হয়েছিল এশহর। আরেকটু পিছিয়ে গেলে সদ্য পুরনো অশান্তি ছড়ানোর ঘটনার তালিকায় জ্বলজ্বল করছে ভাঙড়কাণ্ড । যার আঁচ এসে পড়েছিল কলকাতাতেও।

'দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'

সেবার গ্রেফতার হয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। পাশে থাকার বার্তা নিয়ে শুভেন্দু বলেছিলেন, 'ওর প্রতি আমাদের সহানুভূতি -সমর্থন আছে।' এবং সেবার ভাঙড়কাণ্ডে ,তৃণমূল সুপ্রিমোকেই দায়ী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ।  আর এবার পঞ্চায়েত ভোটের আগে ফেরালেন কি সেই ঋণ ? রিষড়া ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতাদের পর একধাপ এগিয়ে নৌশাদ বললেন, 'এই জন্য দায়ী পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' 

৪২ দিন জেল খাটার পরে দেগঙ্গাতে নৌশাদ

প্রসঙ্গত, ৪২ দিন জেল খাটার পরে দেগঙ্গাতে প্রথম পা দিয়েছেন নৌশাদ সিদ্দিকি। আর ভাঙড়ের বিধায়কের উপস্থিতিতেইআইএসএফের কর্মীসভা পরিণত হল জনসভায়। দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই কর্মীসভা ছিল। এই কর্মী সভায় উপস্থিত হন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আর এই খবর ছড়িয়ে পড়তে হাজার হাজার মানুষ আইএসএফ-এর কর্মী সভায় ভিড় জমায়।

'সজাগ ছিল না' কেউ ?

কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে নওশা সিদ্দিকি বলেন, 'হাওড়ার ঘটনার পরে রিষড়া। বারবার মিছিল ঘিরে অশান্তি এটা ভয় দেখানোর রাজনীতি অর্থাৎ বাইনারি পলিটিক্স করার চেষ্টা চলছে। হাওড়ার ঘটনার পরে পুলিশ প্রশাসন আইবি-র সজাগ থাকা দরকার ছিল। কিন্তু তারা মনে হয় সজাগ ছিল না, তাই একের পর এক ঘটনা ঘটছে।'

'দায়ী মুখ্যমন্ত্রী'

নৌশাদ আরও বলেন,' এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে। নবান্নের দোরগোড়ায় এই ধরনের ঘটনা ঘটে যায়, তাহলে প্রত্যন্ত গ্রামবাংলা এই ঘটনা ঘটলে রাজ্য প্রশাসন কীভাবে সামাল দেবে। তাই এই সমস্তের জন্যে দায়ী পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে এই ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি, নৌশাদ আরও বলেন,'ISF- র বাড়বাড়ন্ত দেখে তৃণমূল ভয় পেয়েছে। ২০১৮ সালে ISF মাঠে ছিল না। এবার কিন্তু মাঠে আছে। বসিরহাট খোলাপোতায় ISF -এর কর্মী সভায়।'

 মূল আকর্ষণ ছিলেন নৌশাদ 

 আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ বসিরহাট দুনম্বর ব্লকের খোলাপোতায় একটি অনুষ্ঠান বাড়িতে ISF এর কর্মী সভা অনুষ্ঠিত হয়।বসিরহাট এক ও দু নম্বর ব্লক, বাদুড়িয়া ও হাড়োয়া থেকে এই কর্মী সভায় যোগ দেন ISF এর নেতা কর্মীরা। এই কর্মী সভায় মধ্যমণি ছিলেন ISF এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি নেতা কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।

আরও পড়ুন, 'NRC-র ভয় দেখিয়ে ক্ষমতায় মমতা', রিষড়াকাণ্ডের পর কেন বললেন শুভেন্দু ?

'শাসকদল, তাকে বিজেপির এজেন্ট বলছে'

'শাসকদল, তাকে বিজেপির এজেন্ট বলছে' সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে, তিনি হেসে বলেন,' ভয়ে আতঙ্কে তৃণমূল এ সব বলছে। তৃণমূল তো রাজনৈতিক ভাবে প্রতিহত করতে পারছে না। তাই আমদের সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে। এমন কোনও প্রমান দিতে পারবে না, যে ISF এর সঙ্গে বিজেপির সম্পর্ক আছে। উল্টে মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর কী সম্পর্ক, তা সবাই জানে। আসামের মুখ্যমন্ত্রীকে দার্জিলিঙে নিয়ে গিয়ে চা খাওয়ানো, তৃণমূল- বিজেপি একসঙ্গে রামনবমী পালন, প্রধানমন্ত্রীকে চাদর পাঠানো। আসলে ISF এর  বাড়বাড়ন্ত দেখে তৃণমূল ভয় পাচ্ছে। তিনি আরও বলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ISF মাঠে ছিল না। আর এবার ২০২৩ সালে ISF মাঠে আছে।'

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget