এক্সপ্লোর

Primary Recruitment:নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা প্রাথমিকের বিতর্কিত ৮৮ শিক্ষকের

Affidavit In Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিলেন প্রাথমিকের বিতর্কিত ৮৮ জন শিক্ষক। ২৬৮ জনের মধ্যে ৫৪ জন আগেই হলফনামা জমা দিয়েছিলেন।

রুমা পাল, কলকাতা: নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় হাইকোর্টে (high court) হলফনামা (affidavit) জমা দিলেন প্রাথমিকের বিতর্কিত ৮৮ জন শিক্ষক (teachers)। ২৬৮ জনের মধ্যে ৫৪ জন আগেই হলফনামা জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিল (null and void) করে হাইকোর্ট। এবার হলফনামা জমা পড়ল আরও ৮৮ জনের। 

প্রেক্ষাপট...
নিয়োগ-দুর্নীতির অভিযোগে ২৬৮ জন শিক্ষকের চাকরি আগেই বাতিল করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি খোয়ানো শিক্ষকরা। নিয়োগ নিয়ে আবেদনকারীদের অবস্থান শোনার জন্য হাইকোর্টকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তার পরই হলফনামা। গোটা বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম।

প্রতিক্রিয়া:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী যেমন বলেন, 'তাঁরা তো নিশ্চয়ই বলবেন, চাকরি করতে চান। তাঁরা চাকরির যোগ্য। ... সকলে বুঝতে পারছেন যে কমবয়সিরা চাকরি-বাকরির জন্য হাঁকুপাঁকু করছেন। যদি চাকরির জন্য টাকা দেওয়ার লোক বসে থাকেন, তা হলে তাঁদের চাকরি বাতিল হোক। কিন্তু যাঁরা দুর্নীতির মাথায় বসে রইলেন, যে অর্থের ভাগ কালিঘাটে পৌঁছল তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।' উল্লেখ্য,গত কালই প্রাথমিকে নিয়োগে ২০১৭-র টেট উত্তীর্ণদের বয়সে ছাড় পাওয়া যায়। চল্লিশ পেরোলেও বসা যাবে নিয়োগ পরীক্ষায়। আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৭-র ১২ মে থেকে মঙ্গলবার পর্যন্ত সময়সীমার মধ্যে বয়সে ছা়ড় পাওয়া গিয়েছে এই নয়া বিজ্ঞপ্তিতে। পাশাপাশি কেন্দ্রীয় টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য আবেদনে ছাড়পত্র। আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। দু'টি ক্ষেত্রেই নতুন করে আবেদন নেওয়া হবে, জানায় পর্ষদ। এর মধ্যে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ শুরু হয়। সেদিন ২০০ জনের ইন্টারভিউ হওয়ার কথা। কলকাতার প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের। সকাল ১০টা থেকে শুরু হয় ইন্টারভিউ।  বিগত কয়েক মাস ধরে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় দেখে আসছেন বাংলার মানুষ। মামলা গড়িয়েছে আদালতে। চাকরি গিয়েছে বেশ কয়েক জনের। এত কিছুর পর সুষ্ঠ পদ্ধতিতে ইন্টারভিউ দিতে পেরে আশাবাদী চাকরিপ্রার্থীদের অনেকে। 

আরও পড়ুন:হঠাৎ হৃদরোগ, আকস্মিক প্রয়াণ রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Madan Mitra: গ্রেফতার মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূলকর্মী গুড্ডু
Madan Mitra: গ্রেফতার মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূলকর্মী গুড্ডু
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
Nadia: তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান
তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget