এক্সপ্লোর

Howrah Minor Accident:খেলতে খেলতে ৫ তলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম বালক

9 Year Old Injured:খেলতে খেলতে পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম ৯ বছরের বালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।

সুনীত হালদার, হাওড়া: খেলতে খেলতে পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম ৯ বছরের বালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। ঘটনার তদন্তও শুরু করেছে গোড়াবাড়ি থানার পুলিশ।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, গত কাল রাত সাড়ে নটা নাগাদ পিলখানার ফকির বাগান লেনের এক পাঁচ তলা বাড়ির ছাদে খেলছিল বেশ কিছু বাচ্চা। সম্ভবত চোখে রুমাল বেধে কানামাছি খেলছিল কয়েকজন। হঠাৎ অনীশ কুমার নামে ৯ বছরের একটি ছেলে ছাদের পাঁচিল টপকে নিচের রাস্তায় পড়ে যায়। ঘটনার সময় রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন স্থানীয় যুবকরা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। আহত অবস্থায় অনীশকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়েই পৌঁছে যায় গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশও জেনেছে যে অনীশের চোখে রুমাল বাধা ছিল। ছাদের পাঁচিল বেশি উঁচু নয়। অনীশ পাঁচিল টপকে নিচে পড়াতেই এই দুর্ঘটনা, আপাতত এটাই ভাবছে পুলিশ। ৯ বছরের এক বালকের সঙ্গে এমন ঘটায় স্বাভাবিক ভাবেই এলাকায় উদ্বেগের মেজাজ। নাগাড়ে কান্নাকাটি করছে অনীশের পরিবার যে ছবি দেখে অনেকেরই গত অক্টোবরের একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে। সে বার ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতের কাটা তার পায়ে লেগে মারা যায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র।

অক্টোবরেও মর্মান্তিক পরিণতি...
সে বার নবান্ন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে শিবপুরের মালিবাগানে ঘটনাটি ঘটে। সেখানে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব নামে একটি স্থানীয় ক্লাবের একটি ছোট মাঠে বাচ্চারা প্রতি দিন ফুটবল খেলে। ঘটনার দিনও তারা ফুটবল খেলছিল। হঠাতই একটা কাটা তার ইরফান খান নামে ১২ বছরের এক কিশোরের পায়ে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। বেশ কিছুক্ষণ ওই অবস্থাতেই পড়ে ছিল সে। পরে বিষয়টি আশপাশের বাসিন্দাদের নজরে আসায় পুলিশে খবর যায়। ছুটে আসেন পরিজনেরা। দ্রুত তাকে টোটো করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ইরফানকে। শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন:নির্বাচনী প্রতিশ্রুতি মেনে পুকুর উদ্ধার দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের

      

 

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget