এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় আবগারি দফতরের, উদ্ধার প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম

বাঁকুড়া সদর থানার জামবনি এলাকা থেকে রথীন মণ্ডল নামে এক চোলাই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদর আবগারি সার্কেল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আবগারি দফতরের (Excise Department) অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে একজনকে। আজ পৃথক পৃথক ভাবে দুই জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ চোলাই ও চোলাই তৈরির সরঞ্জাম উদ্ধার করল আবগারি দফতর।

আবগারি দফতরের অভিযান: বাঁকুড়া সদর থানার জামবনি এলাকা থেকে রথীন মণ্ডল নামে এক চোলাই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদর আবগারি সার্কেল। তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আজ তাঁকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। এছাড়াও বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার রাজামেলা,  নবগ্রাম সহ বেশ কিছু এলাকায় বিশেষ সুত্রে খবর পেয়ে অভিযান চালায় ছাতনা আবগারি সার্কেল। সেখান থেকেও প্রায় সাড়ে ৭০০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার চোলাই তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আবগারি দফতর। আগামীদিনও চোলাই এর বিরুদ্ধে আবগারি দফতর এই অভিযান চালাবে বলেই দাবি আবগারি আধিকারিকের। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে করা হবে প্রচার।                                          

অস্ত্র হাতে সরকারি চিকিৎসাকেন্দ্রে তাণ্ডব: এদিকে মোমিনপুরে অস্ত্র হাতে সরকারি চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়লেন ব্যক্তি। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। ওই ব্যক্তি মত্ত ছিলেন বলে দাবি করেছেন চিকিৎসাকেন্দ্রের কর্মীরা। কী কারণে অস্ত্র নিয়ে চড়াও হলেন তিনি? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ধারাল অস্ত্র নিয়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে তাণ্ডব চালালেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনা মোমিনপুরের খিদিরপুর সার্ভিস ডিসপেন্সারিতে। চিকিৎসাকেন্দ্রের কর্মীদের দাবি, মোমিনপুরের বাসিন্দা নিজামউদ্দিন খান প্রায়ই এখানে চিকিৎসা করাতে আসতেন। শুক্রবার দুপুরে স্ত্রীকে নিয়ে চিকিৎসাকেন্দ্রে আসেন তিনি। অভিযোগ, আচমকা ব্য়াগ থেকে ধারাল অস্ত্র বের করে ভয় দেখাতে শুরু করেন নিজামউদ্দিন।  সে সময় চিকিৎসাকেন্দ্রে বেশ কয়েকজন রোগী ছিলেন। সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। চিকিৎসকরাই ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে আসে একবালপুর থানার পুলিশ। চিকিৎসাকেন্দ্রের কর্মীদের দাবি, নেশাগ্রস্ত ছিলেন ওই ব্যক্তি। নিজামউদ্দিন খান ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ধারাল অস্ত্রগুলি। কী কারণে ধারাল অস্ত্র নিয়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে চড়াও হয়েছিলেন ওই ব্যক্তি, খতিয়ে দেখছে  একবালপুর থানার পুলিশ।

আরও পড়ুন: TMC Meeting: পঞ্চায়েতের আগে জেলার দায়িত্বে পুরনো নেতারা, পর্যবেক্ষক মডেল ফিরল তৃণমূলে

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget