এক্সপ্লোর

West Bengal Assembly: 'অতি সক্রিয়' কেন্দ্রীয় এজেন্সি, বিধানসভায় আনা হচ্ছে প্রস্তাব

ED and CBI: দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে আসছে তৃণমূল। এবার প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হল বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে


কলকাতা:কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বারবার অতিসক্রিয়তার অভিযোগ এনেছেন বিরোধীরা। সারা দেশেই বিভিন্ন রাজ্যে বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্য়বহারের অভিযোগ তুলেছে। একই অভিযোগ করেছে এ রাজ্যের শাসক দল তৃণমূলও। ইডি-সিবিআইয়ের বিরদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বারবার সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। 

কবে আনা হবে প্রস্তাব:
সূত্রের খবর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার। সব ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় এজেন্সি ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব আনা হবে। বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

প্রতিক্রিয়া অধ্যক্ষের:
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যের মানুষ আতঙ্কে আছে, আমরা সবাই আতঙ্কে আছি।'

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী দলের সরকার ভাঙার চক্রান্ত হচ্ছে।'

মমতার নিশানায় কেন্দ্রীয় এজেন্সি:
মঙ্গলবার নেতাজি ইন্ডোরে একটি সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, 'দেশে চলছে শুধু এজেন্সি রাজ। উন্নয়ন বলে কিছু নেই।'

এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছিলেন। সেদিনের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, 'আজ সবাইকে ইডি-সিবিআই দেখায়। প্ল্যান কী? ভোট এলেই অরূপ-ববি-চন্দ্রিমা-মলয়কে গ্রেফতার করো। যাতে তৃণমূল না জেতে। আমাকেও গ্রেফতার করো না। বুঝতে পারবে কী হয়। ভোটের আগে তো মেরেছিল। আমি যদি জেলেও থাকি, ফুটো দিয়ে বেরিয়ে আসব।' তিনি আরও বলেনে, 'আজ অভিষেক এত ভাল বক্তৃতা দেবে, কাল হয়ত ওকে নোটিস দেবে। বউকেও দেবে, বাচ্চাটাকেও দেবে। ওকে সঙ্গে করে নিয়ে যাস।'

এর আগে ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ হয়। তারপরে ২২ জুলাই এসএসসি দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর ১৯ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে এর আগেও কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করারও অভিযোগ তুলেছেন। এর আগে ইডির টানা জিজ্ঞাসাবাদের সামনে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষবার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে তিনি বলেন, 'আমি তিনবার গেছি ৩০ বার ডাকলে যাব। আমি মাথা নত করার ছেলে নই। আমায় ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মেরুদন্ড বিকিয়ে দিই না। মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। আগে পলিটিক্যালি লড়ুন, নির্বাচনে লড়ুন। কত বড় ক্ষমতা আমি দেখব।'

আরও বলুন: দিলীপের কাঁচা বাঁশ মন্তব্যে পাল্টা মদন-দাওয়াই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget