এক্সপ্লোর

Madan Mitra: দিলীপের কাঁচা বাঁশ মন্তব্যে পাল্টা মদন-দাওয়াই

Dilip Ghosh: তাঁর মন্তব্য নিয়ে জলঘোলা হলেও নিজের মন্তব্যে অনড় দিলীপ ঘোষ। ফের নিজের বক্তব্যের সমর্থনেই মুখ খোলেন তিনি।

কলকাতা: এবার বাঁশ-দাওয়াইয়ের পাল্টা। ২৪ ঘণ্টায় আগেই বাঁকুড়ায় একটি সভা থেকে পঞ্চায়েত ভোটে কাঁচা বাঁশের দাওয়াই বাতলেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এবার তারই পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

মদনের পাল্টা:
এদিন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেই ভিডিওয় দেখা যাচ্ছে একটি সভায় মদন মিত্র বলছেন, 'হেরিটেজ পুজোর পর হেরিটেজ ঝামেলা হবে। এক নেতা বলছেন পুজোর আগে কচি বাঁশ কিনেছেন। আমি বলছি, উনি বাঁশের ব্যবহার জানেন না। উনি কিনুন, আমি ব্যবহার করে দেখিয়ে দেব।' নাম না করে দিলীপ ঘোষকেই নিশানা করেছেন কামারহাটির বিধায়ক।

কোন মন্তব্যের পাল্টা:
রবিবার বাঁকুড়ায় নবান্ন অভিযানের একটি প্রস্তুতি সভায় গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, 'খালি হাতে যাব না। কাঁচা বাঁশ নিয়ে যাব। বাঁশ কেটে রাখুন শুকোবেন না। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করতে এলে কাঁচা বাঁশ তৈরি রাখুন।' এর আগে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল ভোট লুঠ করেছিল বলে অভিযোগ করেন তিনি। এবারও সেই ঘটনা রুখতে এভাবেই তৈরি থাকার কথা বলেন দিলীপ।

দিলীপের বক্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের তরফে এমন বক্তব্যের সমালোচনা করা হয়েছে। তারপরেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, 'গায়ের জোরে ভোট করতে এলে লাঠিই একমাত্র রাস্তা। বাংলায় গণতান্ত্রিক লড়াই হবে না। লড়াই হবে মাঠে বাঁশ দিয়ে, তাই কর্মীদের কাঁচা বাঁশ তৈরি রাখতে বলেছি।'

দিলীপের বাঁশ-মন্তব্যে মদন মিত্র চরমপন্থা নিলেও মন্ত্রী ফিরহাদ হাকিমের অস্ত্র অবশ্য গাঁধীগিরি। ফিরহাদ বলেন, 'সাধারণ মানুষকে মারবেন না, আমরা মার খেতে তৈরি আছি।'

আরও পড়ুন: রাত পেরোলেই বিজেপির নবান্ন অভিযান, পুজোর আগে চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Cyclone Alert: ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget