এক্সপ্লোর

New Syllabus: সর্বভারতীয় পরীক্ষা মাথায় রেখে প্রস্তুতি, তৈরি হচ্ছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন প্রায় সাড়ে ৭ লক্ষ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলিয়ে ২০ লক্ষের কাছাকাছি পড়ুয়ার জন্য এবার সিলেবাসে আসছে বদল। নতুন সিলেবাস তৈরিতে হাত দিল শিক্ষা দফতর।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নতুন সিলেবাস (new syllabus) তৈরি হচ্ছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের। এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Bose) উপস্থিতিতে বিকাশ ভবনে হল সিলেবার কমিটির প্রথম বৈঠক। সূত্রের খবর, সর্বভারতীয় পরীক্ষা মাথায় রেখে আধুনিক সিলেবাস তৈরির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ বছর ১১ লক্ষের উপর ছিল মাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন প্রায় সাড়ে ৭ লক্ষ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলিয়ে ২০ লক্ষের কাছাকাছি পড়ুয়ার জন্য এবার সিলেবাসে আসছে বদল। নতুন সিলেবাস তৈরিতে হাত দিল শিক্ষা দফতর।

বিকাশ ভবনে বৈঠক: শুক্রবার বিকাশ ভবনে (Vikash Bhawan) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে সিলেবাস কমিটিরর বৈঠক বসে। সূত্রের খবর, ২২ জন সদস্য ও ৯ জন মেন্টরকে তৈরি হয়েছে কমিটি। প্রতি বিষয়ে রাখা হয়েছে একজন করে মেন্টর। তাঁর অধীনে কয়েকজন শিক্ষক থাকছেন। স্কুল শিক্ষকদের পাশাপাশি, অধ্যাপকদেরও রাখা হয়েছে কমিটিতে। কমিটির সদস্যরা পাঠ্যপুস্তক দেখে, সিলেবাস সম্পর্কে মতামত জানাবেন।

প্রায় ১ হাজার ৩০০ স্কুলে সমীক্ষা করে দেখা হবে, ইতিমধ্যে যে সিলেবাস ছিল তার ইতিবাচক ও নেতিবাচক দিক। সূত্রের খবর, এদিনের বৈঠকে দ্রুততার সঙ্গে কাজের বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক সিলেবাস তৈরি করাই লক্ষ্য। এমন সিলেবাস তৈরি করতে হবে যাতে, সর্বভারতীয় পরীক্ষায় বাংলার পড়ুয়ারা ভাল ফল করতে পারে। ২০১১ সালে প্রথমবার শিক্ষামন্ত্রী থাকাকালীন সিলেবাস পুনর্গঠনে হাত দেন ব্রাত্য বসু। দ্বিতীয় দফার শিক্ষামন্ত্রী হয়ে ফের নতুন সিলেবাস তৈরিতে নজর দিলেন তিনি। 

গরমের ছুটির তরজা: অন্যদিকে স্কুলে গরমের ছুটি নিয়ে তরজা চলছেই। সরকারের নির্দেশের পরও, অফলাইন ক্লাস চলল শহরের একাধিক বেসরকারি স্কুলে। অবশ্য, কেউ ফিরেছে অনলাইনে, কেউ কেউ গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশ ঘিরে বিক্ষোভের সুর শোনা গেছে অভিভাবকদের একাংশের মধ্যে। 

শুক্রবার থেকেই সমস্ত বেসরকারি স্কুলে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। অনলাইন ক্লাস করাতে হবে। নয়তো এগিয়ে আনতে হবে গরমের ছুটি। বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। প্রচণ্ড গরমের দাপটে, ২ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো বিজ্ঞপ্তি দেয় শিক্ষা দফতর। 

আরও পড়ুন: Burdwan: শক্তিগড়ে মিষ্টিহাব প্রকল্প নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর

নবান্ন থেকে সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও। কিন্তু, তারপরও শহরের একাধিক বেসরকারি স্কুলে চলছিল সশরীরে পঠনপাঠন। সরকারের নির্দেশের পরও কেন খোলা ছিল স্কুল? এই প্রশ্ন তুলে, বৃহস্পতিবার, সেই সব স্কুল কর্তৃপক্ষকে ডাকা হয় বিকাশ ভবনে।  শিক্ষা দফতর সূত্রে খবর, নির্দেশ দেওয়া হয়, সমস্ত বেসরকারি স্কুলে, শুক্রবার থেকে অনলাইন ক্লাস করাতে হবে। 

নয়তো এগিয়ে আনতে হবে গরমের ছুটি। কিন্তু, এরপরেও, শুক্রবার দেখা গেল, কলকাতায় একাধিক স্কুল খোলা রয়েছে। চলছে ক্লাস। এ দিকে, বেসরকারি স্কুলগুলিকে দেওয়া সরকারের এই নির্দেশে ক্ষুব্ধ অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের একাংশ। অভিভাবকদের দাবি, যেটা বলছে, সেটা মেনে নেওয়া যায় না। গরম তো কম গেছে। আমরা ভেবেছিলাম চালাবো। দেখি কী করি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget