এক্সপ্লোর

Whatsapp: হোয়াটসঅ্যাপ অকেজো করে প্রতারণার নতুন ফাঁদ কলকাতায়

Whatsapp Kolkata: মোবাইলের সার্ভিস প্রোভাইডার বা কোনও পরিচিত ব্যক্তির নামে  কি হোয়াটসঅ্যাপে এরকম বার্তা আসছে? তাহলে কিন্তু সাবধান! 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ছক পাল্টাচ্ছে সাইবার প্রতারকরা। short code বা short key ব্যবহার করে দখল নিচ্ছে হোয়াটসঅ্যাপের। অ্যাপের ব্যবহারকারী নয়, প্রতারিত হচ্ছেন তাঁর পরিচিতরা।

কী ঘটছে?

খুব বিপদে পড়েছি, এখনি কয়েক হাজার টাকা দরকার। মোবাইলের সার্ভিস প্রোভাইডার বা কোনও পরিচিত ব্যক্তির নামে  কি হোয়াটসঅ্যাপে এরকম বার্তা আসছে? তাহলে কিন্তু সাবধান!  কারণ, উত্তর দিলেই প্রতারকদের ফাঁদে পড়তে পারেন আপনি বা আপনার পরিচিত কেউ।  

কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতারণার নতুন ট্রেন্ড নিয়ে হাজির হয়েছে প্রতারকরা। short code বা short key ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। সম্প্রতি সাউথ সাবার্বান ও সাউথ ডিভিশন থেকে ২টি অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন, রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে সংক্রমণ দেড় হাজার পার!    

কী এই short code বা short key?

পুলিশ সূত্রে খবর, অনেকে ক্ষেত্রে শর্ট কোড হিসেবে *61* ব্যবহার করছে প্রতারকরা। একটি মোবাইল নম্বর পাঠিয়ে শুরুতে শর্ট কোড দিয়ে সেই নম্বর ডায়াল করতে বলা হচ্ছে। ডায়াল করলেই গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে প্রতারকদের নম্বরে। তারপর গ্রাহকের পরিচিতদের কাছে নানা অছিলায় টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। পরিচিতরা টাকা পাঠালে তা জমা পড়ছে প্রতারকদের অ্যাকাউন্টে। 

কলকাতা পুলিশের ডিসি (সাইবার) প্রবীণ প্রকাশ বলেন, নতুন ট্রেন্ড *61* দশ ডিজিটের নম্বর দিয়ে বলছে ডায়াল করুন। ডায়াল করলেই ফোনের দখল নিচ্ছে তারা। ফোন ভেরিফিকেশনের জন্য কল অপশন বেচে নিচ্ছে। তারপর কনটাক্ট লিস্ট থেকে পরিচিতদের টাকা লোপাট।

এরকম পরিস্থিতির শিকার হলে কী করবেন? 

প্রবীণ প্রকাশ জানিয়েছেন, "যদি কখনও দেখেন সমস্যা হচ্ছে তাহলে নম্বর দেবেন না। সমস্যা হলে কাস্টমার কেয়ারে ফোন করুন।" 

কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতারকদের নম্বরে ডাইভার্ট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট ফিরে পেতে ব্যবহার করতে হয় ডিঅ্যাক্টিভ short key। তা চেয়ে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারকে চিঠি লেখা হয়েছে।  যাতে সেই সব short key বা short code সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা যায়। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget