এক্সপ্লোর

Murshidabad: দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস, আহত প্রায় ১০ যাত্রী

Murshidabad News: এঁদের মধ্যে বেশ কয়েকজন কলেজ পড়ুয়াও রয়েছে। আহতদের মধ্যে দুজনকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও খালাশি পলাতক বলে খবর।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাত সকালে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস (Privet Bus)। দুর্ঘটনায় জখম প্রায় ১০ জন যাত্রী। স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ যাত্রী বোঝাই বাসটি আমতলা (Amtala) থেকে বেলডাঙার (Beldanga) দিকে যাচ্ছিল। পথে বেলডাঙার কালীতলা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় বাসটি। দুর্ঘটনায় জখম হন প্রায় ১০ জন যাত্রী। এঁদের মধ্যে বেশ কয়েকজন কলেজ পড়ুয়াও রয়েছে। আহতদের মধ্যে দুজনকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও খালাশি পলাতক বলে খবর। বাসটি নওদা থেকে বেলডাঙা হয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।

কিছুদিন আগেই খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। গাড়ির ওপরে উল্টে গিয়েছিল লরি। খিদিরপুরের বাবুবাজারে উল্টে গিয়েছিল সার বোঝাই লরি। গাড়িতে আটকে ছিলেন বেশ কয়েকজন। কাটাপুকুরের দিক থেকে খিদিরপুরে আসার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করে সকলকে। গাড়িটির চালকের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। 

উল্লেখ্য, গত শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কলকাতা বন্দরের এলাকার মধ্যে পড়ে। শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পর রাত ১০টা পর্যন্ত সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা রাস্তাটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় কি না, উঠছে প্রশ্ন। এছাড়াও লরিটিতে নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার বোঝাই ছিল কি না, উঠছে সেই প্রশ্নও।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষ জন হুমড়ি খেয়ে পড়েছেন। গাড়ির জানলা দিয়ে একটি হাত বাইরে ঝুলতে দেখা যায়। ভিতরে আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বিকট শব্দে সারবোঝাই লরিটি গাড়ির উপর উল্টে পড়ে যায়। তার নিচে চাপা পড়ে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে সকলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসে দমকল, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। লরিটি ওভারলডেড ছিল বলেও অভিযোগ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget