এক্সপ্লোর

Mamata Banerjee: 'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান'! মুখ্যমন্ত্রী বললেন 'মিথ্যে কথা'

সকাল থেকে স্যোশাল মিডিয়ায় ঘুরছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে কেওড়াতলা শ্মশানের সামনে লেখা 'আই লাভ কেওড়াতলা'। যা নিয়ে হাসির রোল উঠেছে। শুরু হয়েছে বিতর্কও।

কলকাতা: 'আই লাভ কেওড়াতলা (Keoratala Burning Ghat) মহাশ্মশান? শ্মশান আবার কেউ ভালবাসে নাকি? মিথ্যে কথা এরকম কিছুই হয়নি' সোমবার বিকেলে নবান্নর (Nabanna) নিচে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঠিক কী হয়েছে? সকাল থেকেউ স্যোশাল মিডিয়ায় ঘুরছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে কেওড়াতলা শ্মশানের সামনে লেখা 'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান'। যা নিয়ে হাসির রোল উঠেছে। শুরু হয়েছে বিতর্কও। তবে প্রশ্নের আগে অবধিও  এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে যে অবগত ছিলেন না, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছে।

সম্প্রতি কলকাতার (Kolkata) বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন শহরেই এই ডেকরেশন চোখে পড়বে যাতায়াতের পথে। রাজ্যকে সাজিয়ে তোলার অন্য প্রয়াস। কিন্তু শ্মশানেও এমন ছবি ঘিরে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছিল। তবে বিষয়টি কি আদৌ সত্যি? শ্মশানেও এমন ডেকরেশন হওয়া সম্ভব? যদিও একাংশ বলছেন এটি সম্পূর্ণ এডিটেড ছবি। আবার একাংশ এটি নিয়ে মজায় মেতেছেন। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া শুরু হয়েছে ছবিটি। বিরোধী দলের প্রতিনিধিরাও স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এটি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। উল্লেখ্য, খুব ভাল করে দেখলে বোঝা যাবে, সম্ভবত এডিট করা হয়েছে ছবিটি। কারণ অন্যান্য ডেকরেশনের চেয়ে এটি খানিক আলাদা, নেই স্ট্যান্ডও। 

এ দিন নবান্নের নিচে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রিষড়া, (Rishra) হাওড়াসহ (Howrah) সাম্প্রতিক একাধিক ইস্যুতে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে সে নিয়েও মন্তব্য করেন। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, হাওড়া পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী (Praveen Tripathi )।

আরও পড়ুন: Mamata Banerjee: 'এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি', রামনবমীর অশান্তি নিয়ে মমতার নিশানায় বিজেপি

এদিন রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। অস্ত্র হাতে নৃত্য করে অশান্তি সৃষ্টি করেছে বিজেপি, আক্রমণে মমতা। পাশাপাশি এদিন নবান্ন থেকে ৩৫টি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে বকেয়া টাকার অভিযোগে ফের সরবও হন। কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য না পাওয়ার অভিযোগও করেন তিনি। 

আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • 'ওরা অনেক অস্ত্র নিয়ে এসেছিল, পুলিশ কৌশলী পদক্ষেপ নিয়েছে'
  • 'সেই এলাকাকে অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম'
  • ফ্যাক্ট ফাইন্ডিং টিম খায় না মাথায় দেয়? কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR

ভিডিও

Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget