এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে CBI তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ অভয়ার বাবা-মায়ের, এই ব্যক্তিকে তদন্তের আওতায় আনার দাবি, কে তিনি ?

'CBI-এর উপরে আদালতও এখন ভরসা রাখতে পারছে না। সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে।' CBI-এর তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র বাবা-মা। কিন্তু কেন ? কী দাবি তাঁদের ?

কলকাতা: 'CBI-এর তরফ থেকে তো আগাগোড়াই ঢিলেমি। আগাগোড়া, প্রথম থেকেই।' তদন্ত নিয়ে এভাবেই ফের ক্ষোভ উগরে দিলেন অভয়ার মা। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। এই পরিস্থিতিতেও কেন্দ্রীয় এজেন্সি CBI-এর তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র বাবা-মা। একইভাবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্বাস্থ্যসচিব। 

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের মামলার তদন্ত করে আসছে CBI। অন্য দিকে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। বিজেপির হয়ে ভোটে জিতে বিধায়ক হয়েছেন 'অভয়া'র মা। সামগ্রিক পরিস্থিতি বদলেছে।  কিন্তু, আজও CBI তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না মেয়ে হারা মা-বাবা। এরই মধ্যে নিহত চিকিৎসকের দ্রুত সৎকার করা নিয়ে পুলিশকে তদন্তভার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ আধিকারিকদের জানিয়েছিলেন, তাঁরা যেন নতুন মামলা রুজু করে এর যথাযথ পদক্ষেপ নেন। তারপর সেই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায় ও পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে গ্রেফতার করে পুলিশ। এরমধ্য়ে এই মামলায় নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্য়ায় জামিন পেয়েছেন। 

কিন্তু রাজ্য প্রশাসনের এই ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুলিশ নয়, তড়িঘড়ি শেষকৃত্য় নিয়ে মামলারও তদন্ত করবে CBI. কলকাতা হাইকোর্টের নির্দেশ, ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, একই ঘটনার প্রেক্ষিতে কেন FIR করল পুলিশ ? বিচারপতিরা বলেন, আপনারা কি জানেন না যে CBI তদন্ত করছে। তাহলে নতুন FIR এর কী প্রয়োজন?

শুধু CBI-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ নয়, আজও স্বাস্থ্য সচিবের পদে নারায়ণস্বরূপ নিগম বহাল থাকায় তা নিয়েও বারবার অসন্তোষ প্রকাশ করে আসছে অভয়ার পরিবার। এই পুরো ঘটনা নিয়ে অভয়ার মা জানান, 'কেন স্বাস্থ্যমন্ত্রী এতদিন জেলে যাননি? কেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এখনও বাইরে? গ্রেফতারি তো চাই।' 'স্বাস্থ্যসচিবকেও CBI-এর জেরা করা উচিত। CBI কীভাবে কাজ করবে, সেটা কি আমরা বলে দেব? CBI সবথেকে ভাল গোয়েন্দা সংস্থা। সবকিছুই জানে, সবকিছুই বোঝে। জানি না কী করছে।' অন্যদিকে, অভয়ার বাবা দাবি করেন যে, 'CBI-এর উপরে আদালতও এখন ভরসা রাখতে পারছে না। সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে।'

যদিও স্বাস্থ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, ইতিমধ্যেই পৃথক তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। তিনি বলেন, ''তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। প্রথম বয়ান নেওয়া হয়েছে রত্না দেবনাথের। দেখতে থাকুন। OTT সিরিজের প্রথম ফেজ চলছে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget