এক্সপ্লোর

TMC News : সই জালিয়াতিকাণ্ডে ভবানী ভবনে হাজির অভিষেক, ঘটনার সূত্রপাত কোথায় ?

CID Summons Abhishek Banerjee : সই জালিয়াতিকাণ্ডে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দফতরে।

কলকাতা : সই জালিয়াতিকাণ্ডে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১.৩৯ মিনিটে কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন অভিষেক। সকাল ১১.৪৩ মিনিটে ভবানী ভবনে ঢুকলেন তিনি। CID তলবে আজ দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক। ৩ বার হাজিরা এড়িয়ে হাইকোর্টের কড়া নির্দেশের পর ভবানী ভবনে দ্বিতীয় হাজিরায় উপস্থিত। রিসেপশনে ID প্রুফ দেখিয়ে ভিজিটর্স বুকে সই করে ভবানী ভবনে এন্ট্রি করেন। তাঁকে বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দফতরে।

বিধায়কদের সই জালিয়াতিকাণ্ডে অভিষেককে ফের তলব CID-এর। CID সূত্রে দাবি, আসল রেজোলিউশন-কপি কোথায়? ১১ তারিখের জিজ্ঞাসাবাদে মেলেনি সদুত্তর। সই জালিয়াতিকাণ্ডে কুণাল ঘোষকেও আজ CID তলব করেছে। দুপুর ৩.৩০ মিনিটে কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কুণাল ও অভিষেকের পাশপাশি, বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে মদন মিত্রকেও নোটিস দিয়েছে CID-র। আজ দ্বিতীয় হাজিরার জন্য পৌঁছে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, দিল্লি থেকে কলকাতায় ফিরে প্রথমে কালীঘাট রোডে নিজের বাড়িতে যান অভিষেক। সেখান থেকে ভবানীভবনে গিয়েছিলেন প্রথম হাজিরা দিতে। সন্ধে ৬টার মধ্যে হাজিরা দিতে পৌঁছতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রথম হাজিরাতেও ১১ মিনিট আগে সেখানে পৌঁছন অভিষেক। ভিতরে ঢোকার আগে নাম নথিভুক্ত করা এবং অন্য প্রক্রিয়া সম্পন্ন করেন। তার পর জেরার মুখোমুখি হন তিনি। অভিষেককে জেরা করতে CID যে প্রশ্নমালা তৈরি করেছে, তাতে একাধিক বিষয় থাকছে বলে সূত্রের খবর ছিল।

বিশেষ সূত্রে জানা গিয়েছিল, প্রথম জেরার দিন অভিষেকের জন্য সিআইডি যে প্রশ্নমালা তৈরি করা হয়েছিল, তাতে যে রেজলিউশন বুক নিয়ে বিতর্ক, সেই নিয়ে প্রশ্ন ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- সই জালিয়াতির অভিযোগ। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, সেই নিয়ে যে অরিজিনাল রেজলিশন বুকটি ছিল, সেটি কোথায় গেল? এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিষেক।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল তাতে স্বাক্ষর জাল, এটি নিয়েই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, চিঠিতে অনেকের সইয়ে অসঙ্গতি রয়েছে। অনেকের আবার দাবি, তাঁরা কেউ স্বাক্ষরই করেননি। সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ছিল। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তলব করে সিআইডি।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget