এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘চোর চুরি করে জেলে যায়, বড় চোরেরা যায় বিজেপি-তে’, ফের আক্রমণে অভিষেক

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক। সেই সভা থেকেই এ দিন বিজেপি-কে একহাত নিলেন তিনি।

কলকাতা: প্রকাশ্য মঞ্চ থেকে ফের বিজেপি-কে তীব্র আক্রমণ। 'ওয়াশিং মেশিন' বলে গেরুয়া শিবিরকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরাসরি কারও নাম যদিও মুখে আনেননি অভিষেক। তাঁর বক্তব্য, "বিজেপি-তে (BJP) গেলেই ওয়াশিং মেশিনে কালো-কাপড় সাদা। বড় চোররা চুরি করে বিজেপি-তে যায়।" 

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক। বুধবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সভা করেন। সেই সভা থেকেই এ দিন বিজেপি-কে একহাত নিলেন তিনি। অভিষেকের কথায়, "লোক চুরি করে জেলে যায়। আর বড় চোররা চুরি করে বিজেপি-তে যায়। বিজেপি-তে গেলেই সব মাফ। বিজেপি-তে গেলেই ওয়াশিং মেশিনে কালো-কাপড় সাদা।"

কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যে অভিষেককেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। কিন্তু এ দিন শক্তিগড়ে খুন হওয়া কয়লা মাফিয়া রাজু ঝায়ের প্রসঙ্গ টেনে বিজেপি-কে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, "ইডি-সিবিআই লাগিয়ে তৃণমূলকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। সবথেকে বড় কয়লাচোরকে নিজেদের দলের প্রার্থী করেছে। কয়লা মাফিয়া, দিলীপ ঘোষের সঙ্গে মন্দিরে জল ঢালতে যান। কয়লামন্ত্রীর ঘরে বসেও কয়লা মাফিয়া কফি খাচ্ছে। রাজু ঝা ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিল।"

আরও পড়ুন: Governor On Egra Incident: 'কড়া পদক্ষেপ করা উচিত' এগরায় বিস্ফোরণে মৃত্যুতে নিন্দা রাজ্যপালের

এ দিন সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক। ক্যামেরায় টাকা নিতে দেখা যাওয়ার প্রসঙ্গ তোলেন। তার পাল্টা অভিষেককে হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "কাচের ঘরে বসে ঢিল মারতে বারণ করবেন। এটা সবাই জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাথুকে দিয়ে ষড়যন্ত্র করিয়েছিলেন। এটা দুর্নীতি নয় ষড়যন্ত্র।"

কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা অভিষেকের

কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বলেও এ দিন ফের দাবি করেন অভিষেক। তিনি বলেন, "কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে। এতটাকা আটকে রেখেছে। গ্রামসড়কের ৫ হাজার কোটি টাকা বকেয়া। আবাসের ৭ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে। আটকে রাখা হয়েছে ১০০ দিনের কাজের সাড়ে ৭ হাজার কোটি টাকা।" কেন্দ্রের কাছে বাংলার মোট ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রয়েছে বলে এ দিন জানান অভিষেক। আগামী দিনে দিল্লিতে সেই নিয়ে অবস্থান বিক্ষোভ হবে বলে জানান তিনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget