এক্সপ্লোর

Governor On Egra Incident: 'কড়া পদক্ষেপ করা উচিত' এগরায় বিস্ফোরণে মৃত্যুতে নিন্দা রাজ্যপালের

এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের প্রাণ যাওয়ার পর ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

কলকাতা: এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের প্রাণ যাওয়ার পর ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। এবার এই ঘটনায় সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor On Egra Incident)। তীব্র নিন্দা করলেন তিনি। 'যা হয়েছে, তা বাংলার সংস্কৃতি' বলে তীব্র কটাক্ষ। কড়া পদক্ষেপ করা উচিত মন্তব্য রাজ্যপালের। 

উৎসবের আনন্দ অনেকটা বাড়িয়ে দেয় রঙিন বাজি। সেই বাজির আগুনই এই মানুষগুলোর জীবনে ডেকে এনেছে মৃত্যুর অন্ধকার। একদিকে, স্বজন হারানোর ব্যথায় ডুকরে ওঠা কান্না। অবিরাম বিলাপ। আর তার সঙ্গে ক্ষোভের আগুন জ্বলছে পূর্ব মেদিনীপুরের বাংলা-ওড়িশা সীমানার ছোট্ট এই গ্রাম। বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যুমিছিলের পরে, ব্যবসায়ী ভানু বাগের কোনও হদিশ নেই।আর গ্রামে তখন পুলিশ-প্রশাসনের প্রতি চরম ক্ষোভের বিস্ফোরণ ঘটছে। খাদিকুল গ্রামের বাজি কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের ক্ষোভের আঁচ ইতিমধ্যেই টের পেয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে বুধবারও গ্রামে গিয়ে এগরা থানার আইসি-কে পড়তে হয় অসন্তোষের মুখে। গ্রামবাসীদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন আইসি। কিন্তু, এই আশ্বাস সত্বেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ একফোঁটাও কমেনি গ্রামবাসীদের। শুধু তাই নয়, এক সিভিক ভলান্টিয়ারের ওপর রেগে আগুন হয়ে রয়েছেন এই মানুষগুলো।

ঠিক কী ঘটেছিল? 

মঙ্গলবার সকাল ১১ টা, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই।  খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার।

এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় CID-র টিম। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করা হবে। ফরেন্সিক আধিকারিকদের অনুমান, ঘটনাস্থলে পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল জাতীয় পদার্থের হদিশ মিলতে পারে। নমুনা সংগ্রহের পর তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে, ঘটনায় অভিযুক্ত ভানু বাগের খোঁজে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ভিন রাজ্য়ে পাড়ি দিচ্ছে পুলিশ। 

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget