এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘ফোনে আড়িপেতেও জিততে পারে না, এর থেকে অপদার্থ কে আছে’! বিজেপি-কে কটাক্ষ অভিষেকের

Panchayat Elections 2023:রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই বিজেপি-কে কটাক্ষ ছুড়ে দেন।

কলকাতা: বিরোধীদের ফোনে ইজরায়েলি স্পাইওয়্যার বসিয়ে আড়িপাতার অভিযোগ উঠেছিল। তা নিয়ে একযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল সব দল। পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Elections 2023) ফের পেগাসাস (Pegasus Spyware) বিতর্ক উঠে এল তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই নিয়ে বঙ্গ বিজেপি-কে (BJP) তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক। তাঁর ফোনে আড়ি পেতেও বিজেপি নির্বাচনে জিততে পারল না বলে মন্তব্য করলেন। 

রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই বিজেপি-কে কটাক্ষ ছুড়ে দেন। পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ উঠলে অভিষেক বলেন, পেগাসাস করেছে। আমার মোবাইল ট্যাপ করে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে বিজেপি-র উপর থেকে নিচ, কোনও নেতা রেহাই পাবেন না। সকলে ফাঁসবেন। কিন্তু মোবাইল ট্যাপ করেও যদি ভোটে জিততে না পারে, এর থেকে অপদার্থ কে আছে!"

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে ইজরায়েলি সংস্থার পেগাসাস প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ওঠে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেই সময় নামগুলি সামনে এসেছিল, তাতে অভিষেকও ছিলেন। তালিকায় নাম ছিল তৃণমূলের ভোটকুশলী হিসেবে সেই সময় নিযুক্ত প্রশান্ত কিশোরের। সেই প্রসঙ্গ টেনেই এ দিন কটাক্ষ করেছেন অভিষেক।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'বিচারব্যবস্থা, তদন্তকারী সংস্থাকে নিয়ে তৃণমূলকে আটকানোর চেষ্টা', বিরোধীদের একহাত নিলেন অভিষেক

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। কিন্তু ২০১৮-র নির্বাচনে যে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছিল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে। এ দিন সেই নিয়েও বিরোধীদের বার্তা দেন অভিষেক। বলেন, "অসুবিধা হলে আমাকে বলুন। আমি প্রার্থী দাঁড় করিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আগে প্রার্থী ঠিক করুন। দেখে নিন কে, কোথায় দাঁড়াবেন। ক্ষমতা থাকলে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে, মানুষকে সংগঠিত করে লড়াই করুন।"

নির্বাচনে সুবিধা করতে নিয়ে এ রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে আগেও একাধিক বার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন ফের সেই সুর ধরা পড়ে অভিষেকের গলায়। তিনি বলেন, "বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি,সিবিআই, কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলিকে একজোট করে তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে।"

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget