এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিচারব্যবস্থা, তদন্তকারী সংস্থাকে নিয়ে তৃণমূলকে আটকানোর চেষ্টা', বিরোধীদের একহাত নিলেন অভিষেক

Panchayat Elections 2023: রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023)  আগে  অকপটে ভুল-ত্রুটি স্বীকার করেছেন। কয়েক জনের অপকর্মের মাশুল দলতে গুনতে হচ্ছে বলে মন্তব্য করেন একদিন আগেই। সেই আবহেও বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন, তৃণমূলকে রুখতে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে নামছে বিরোধী দলগুলিও। কিন্তু মানুষ আগেও তাদের পরিকল্পনা বানচাল করে দিয়েছেন, আগামী দিনেও করবেন। 

একাধিক রাজ্যে রাজ্যপাল বদল করল কেন্দ্র

রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই বিরোধীদের নিশানা করেন। অভিষেক বলেন, "অসুবিধা হলে আমাকে বলুন। আমি প্রার্থী দাঁড় করিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আগে প্রার্থী ঠিক করুন। দেখে নিন কে, কোথায় দাঁড়াবেন। ক্ষমতা থাকলে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে, মানুষকে সংগঠিত করে লড়াই করুন।"

নির্বাচনে সুবিধা করতে নিয়ে এ রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে আগেও একাধিক বার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন ফের সেই সুর ধরা পড়ে অভিষেকের গলায়। তিনি বলেন, "বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি,সিবিআই, কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলিকে একজোট করে তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে।"

আরও পড়ুন: Shantanu Thakur: হাত ছোঁয়ালেই উঠে আসছে পিচের আস্তরণ, নিজে কেন্দ্রে গণরোষে শান্তনু, ভোট বয়কটের ডাকও

এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে ইজরায়েলি সংস্থার পেগাসাস প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ওঠে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেই সময় নামগুলি সামনে এসেছিল, তাতে অভিষেকও ছিলেন। সেই নিয়েও এ দিন বিজেপি-কে একহাত নেন অভিষেক। বলেন, "পেগাসাস করেছে। আমার মোবাইল ট্যাপ করে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে বিজেপি-র উপর থেকে নিচ, কোনও নেতা রেহাই পাবেন না। সকলে ফাঁসবেন। কিন্তু মোবাইল ট্যাপ করেও যদি ভোটে জিততে না পারে, এর থেকে অপদার্থ কে আছে!"

পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের নিশানা অভিষেকের

বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, "আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। সিপিএম, কংগ্রেস, বিজেপি অলিখিত জোট। নামে আলাদা রাজনৈতিক দল সব। কংগ্রেস-সিপিএম তো কার্ত হাত মিলিয়েই নিয়েছে! আর একটি দল, নাম করছি না, তারও যোগসূত্র পাওয়া গিয়েছে বিজেপি-র সঙ্গে। তদন্ত চলছে। কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে মামলা। তাই মন্তব্য করছি না। এ ভাবে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে রুখতে চাইছে। কিন্তু মানুষ আগেও ওদের পরিকল্পনা বানচাল করে দিয়েছেন, আবারও করবেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget