এক্সপ্লোর

Abhishek Banerjee : 'দিল্লির দানবদের কাছে বাংলা মাথা নত করবে না' শহিদ মিনারের সভা থেকে কেন্দ্রকে আগাগোড়া বিঁধলেন অভিষেক

শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দেন 'দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব।'

কলকাতা : বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি! কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দিল ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশে কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে গলা চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । 

মঙ্গলবার শর্তসাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ছাড়পত্র দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশে বলা হয়, CCTV ক্যামেরা দিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে। নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। সভা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। তাই অভিষেক এদিন সভার শুরুতেই বলেন, 'হাইকোর্টের নির্দেশিকা মেনে সভা করতে হচ্ছে'। লোকারণ্য দেখে তিনি বলেন, 'যাঁরা তৃণমূল কংগ্রেস দুর্বল হয়েছে বলে ভাবছিল, এই সভা তাঁদের জবাব। আগামীদিনে দিল্লির বুকেও হবে এমন আন্দোলন' । 

আরও পড়ুন :

'ওজন কমেছে', ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে 'বিচিত্র গণ অনশন' DA আন্দোলনকারীদের

শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দেন 'দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব। কেউ শেষ কথা বলে না, বলেন গণদেবতা।' ফের একবার সভা মঞ্চ থেকে তুললেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। এর আগেও বহুবার কেন্দ্রীয় সরকারের তরফে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে শোনা গেন তারই অনুরণন। তিনি বললেন, 'বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে'। কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রীর কথামতো কেন্দ্রের সরকার জোড়া লাড্ডু বাংলার হাতে তুলে দিয়েছে'। 

প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন নিয়ে বিজেপি নেতাদের অভিযোগের জবাব এই মঞ্চ থেকেই দেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, 'বাংলায় বাড়ি হলে কার নামে হওয়া উচিত? মোদির নামে, না বাংলার নামে? বাংলার যোজনা, বাংলার নামেই হওয়া উচিত... দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব'। অভিষেক আরও বলেন, 'গত দু'বছরে ১০৬টি প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। গা-জোয়ারি করে বাংলার টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে। ওদের ১৮ জন সাংসদ রাজ্যবাসীরা দিয়েছেন, ওরা রাজ্যের পাওনা আটকে দিয়েছে'। 

এছাড়াও অভিষেকের বক্তব্যে ফের একবার উঠে এল রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ প্রসঙ্গ। তিনি বললেন, রাহুলের মন্তব্যে মোদি-ভাবাবেগ আহত হলে, প্রধানমন্ত্রীর দিদি-মন্তব্যে অপমানিত মহিলারা' ! এভাবে আগাগোড়া অভিষেক বিঁধলেন কেন্দ্রের মোদি সরকারকে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget