এক্সপ্লোর

Abhishek Banerjee: 'শুধু আমাকে নয়, মা-বাবা-স্ত্রী সবাইকে...', বিস্ফোরক অভিষেক

Abhishek Attacks PM: এদিন অভিষেক বলেন, 'তৃণমূলের সঙ্গে না পেরে বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে।'

কলকাতা: লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে একের পর এক তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব। তবে এখন শুধু নেতা-মন্ত্রীতেই থেমে থেমে নেই। পৃথক মামলায় তলবের মুখে তাঁদের সন্তান-পরিবার। ইতিমধ্যেই শাসকদলের গ্রেফতার হওয়া একাধিক হেভিওয়েটের তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মন্ডল থেকে শুরু করে সদ্য গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকও রয়েছেন। পাশাপাশি একাধিকবার তলবের মুখে 'বন্দ্যোপাধ্যায়' পরিবার। আর আজ ফের এদিন এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে নাম না করে একদিকে 'পরিবারবাদ' নিয়েই নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু ব্যুমেরাং হয়ে কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে বারবার 'বন্দ্যোপাধ্যায়' পরিবারকে আসতে দেখা গিয়েছে। একটা সময় দিল্লিতে তলবে ডাকে হাজিরা দিতে যেতে হত। যদিও সুপ্রিম নির্দেশের পর সেই নিয়মেও বদল আসে। তবে একদিকে যখন কুণাল ঘোষ 'অধিকারী' পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।আর এবার পাল্টা প্রতিহিংসার রাজনীতির অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক। 

এদিন অভিষেক বলেন, 'তৃণমূলের সঙ্গে না পেরে বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে। যেদিন যেদিন আমার কর্মসূচি, সেই দিনই আমাকে ডেকে পাঠিয়েছে। ইডি ডেকেছিল বলে গতকালের সভা পিছিয়ে সেখানে গিয়েছিলাম। প্রায় ৬ হাজার পাতার নথি ইডি দফতরে জমা দিয়েছি। গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে। শুধু আমাকে নয়, আমার মা-বাবা-স্ত্রী সবাইকে ডেকে পাঠাচ্ছে। কিন্তু এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না।'

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর, বিরোধী জোট 'INDIA'-র সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED। আর এবার ৩ অক্টোবর, মঙ্গলবার, দিল্লিতে তৃণমূলের ধর্নার দিনই ফের তলব করা হয় অভিষেককে। এপ্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, 'আমি তো বলছি, তদন্তে সহযোগিতা করছি। যতবার ডেকেছে গেছি। আগামীদিনেও যাব। আপনারা তদন্তের জন্য় ডাকছেন না। কর্মসূচিকে বাধা দিতে ডাকছেন।... আপনি ৪ তারিখ ডাকুন। আজকে ডাকলেন না কেন ? কাল ডাকলেন না কেন ? '

আরও পড়ুন, ফের মোদি সরকারকে নিশানা অভিষেকের

 কেন বারবার বেছে বেছে গুরুত্বপূর্ণ দিনেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করে কেন্দ্রীয় এজেন্সি ? এর নেপথ্য়ে কি মূল উদ্দেশ্য় অভিষেক ও তৃণমূলকে বেশি করে 'লাইমলাইটে' আনা ?অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গুরুত্ব আরও বাড়ানো ? তৃণমূলের যাতে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব এবং বিজেপি বিরোধিতা আরও জোরালভাবে সামনে আনতে সুবিধা হয়, সেই সুযোগই করে দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ? গোটাটাই কি তৃণমূল ও বিজেপির 'সেটিং' ? প্রশ্ন তোলে প্রদেশ কংগ্রেস ও সিপিএম।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget