এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের একাধিক অংশ বন্ধের নির্দেশ

অগ্নি সুরক্ষা ব্যবস্থায় একাধিক ঘাটতির কারণেই নির্দেশ দমকলের। ভবনের ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ শেষ।

কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একাধিক অংশ বন্ধের নির্দেশ। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বেসমেন্ট, ৬ ও ৭ তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বহুতলের একাধিক অংশ অবিলম্বে খালি করার নির্দেশ দমকলের।                                                                         

অগ্নি সুরক্ষা ব্যবস্থায় একাধিক ঘাটতির কারণেই নির্দেশ দমকলের। ভবনের ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ শেষ। সার্টিফিকেটের মেয়াদ শেষ হলেও পুনর্নবীকরণ করা হয়নি, বহুতলের বেসমেন্ট, ৬ ও ৭ তলা বিপজ্জনক, দাবি দমকলের। বৈধ ফায়ার সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত বহুতলের বেসমেন্ট, ৬ ও ৭ তলা ব্যবহার করা যাবে না, নির্দেশে জানিয়ে দিল দমকল, কপি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে পাঠিয়েছে দমকল। নোটিসের কপি দেওয়া হয়েছে পুরসভা, শেক্সপিয়র সরণী থানাকে পাঠাল দমকল।                                                                                 

বিলবোর্ড নামানোর পর শুক্রবার ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ পোস্ট করেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। এক্স হ্যান্ডলে  লেখেন, আজ ভোরবেলা বিজেপি আমার দলীয় কার্যালয়ের এই অবস্থা করেছে। বিজেপির 'সুশাসন'—'ডাবল ইঞ্জিন' কায়দায়। ভাঙচুর। হিংসা। নৈরাজ্য।  পুলিশ এবং বিজেপির গুন্ডাদের দেখে মনে হয়, তারা আইন বা বিচারব্যবস্থা—কোনওটাকেই তোয়াক্কা করে না। ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের ঘটনায় অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসের তরফে শেক্সপিয়র সরণি থানায় মেল করে অভিযোগ জানানো হয়।                                                               

কেন সময়মতো ব্যবস্থা নিল না পুলিশ? পূর্ণাঙ্গ তদন্ত দাবি অভিষেকের। ইমেল পেয়েই নেওয়া হয়েছে ব্যবস্থা, গ্রেফতার করা হয়েছে ৬ জনকে - জানাল পুলিশ।  

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget