এক্সপ্লোর

TMC News: ম্যারাথন জিজ্ঞাসাবাদে বার বার মেজাজ হারালেন অভিষেক, সাড়ে ৫ ঘণ্টা পর CID দফতর থেকে বেরোলেন অভিষেক

Abhishek Banerjee: সাড়ে পাঁচ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যয়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে জেরা করল CBI.

কলকাতা: সাড়ে পাঁচ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কলকাতা হাইকোর্টের নির্দেশে CID-র সামনে আজ হাজিরা দেন তৃণমূল সাংসদ। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা। আগামী ১৪ জুন ফের হাজিরা দিতে হবে। এর আগে, তিন বার তাঁকে নোটিস দিয়েছিল CID. তবে প্রত্যেকবারই হাজিরায় এড়িয়ে যান। আদালতে রক্ষাকবচের জন্য আবেদন জানান তিনি। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা করলেই রক্ষাকবচ পাবেন তিনি। সেই মতো এদিন CBI-এর কাছে হাজিরা দিলেন। (Abhishek Banerjee)

CID সূত্রে জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদ চলাকালীন একাধিক বার মেজাজ হারান অভিষেক। রেজলিউশন বুক সংক্রান্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। সই জালিয়াতি নিয়ে প্রশ্নেরও উত্তর দিতে পারেননি বলে খবর।  ১৪ জুন বেলা ১১টায় ফের হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ভবানীভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন অভিষেক। সেখানে পৌঁছন মদন মিত্র, কুণাল ঘোষও। (TMC News)

বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। প্রথমে মনে করা হয়েছিল, বিমানবন্দর থেকেই সোজা ভবানীভবনে পৌঁছবেন তিনি। কিন্তু তা না করে, কালীঘাটের বাড়িতে ঢুকে যায় অভিষেকের গাড়ি। বেশ কিছু ক্ষণ পর সেখান থেকে ভবানীভবনের দিকে রওনা দেন অভিষেক। সন্ধে ৬টার মধ্যে ভবানীভবনে পৌঁছতে বলা হয়েছিল তাঁকে। ১১ মিনিট আগেই পৌঁছে যান তিনি। 

বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেককে তলব করেছিল CID. বিতর্কের সূচনা স্পিকারকে পাঠানো একটি চিঠিকে ঘিরে, যাতে বিরোধী দলনেতা, মুখ্য সচেতকের নাম প্রস্তাব করা হয়েছিল। রেজলিউশনের যে প্রতিলিপি পাঠানো হয়েছিল স্পিকারকে, তাতে অভিষেকের সই ছিল। সই ছিল তৃণমূলের ৭০ বিধায়কের। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বিধায়কদের সই জাল করা হয়েছে। সেই মর্মে স্পিকারকে চিঠি দেন তাঁরা। ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি খোলসা করেন। তদন্ত করে বিষয়টির গভীরে পৌঁছনো হবে বলে জানান। এর পরই তৃণমূলের বিধায়কদের বাড়িতে উপস্থিত হতে শুরু করেন CID-র গোয়েন্দারা। নোটিস দেওয়া হয় অনেককেই। নোটিস যায় অভিষেকের কাছেও, একবার নয়, তিন-তিন বার। অভিষেক আদালতে রক্ষাকবচ চাইতে গেলে, তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে বলা হয়। আজই হাজির হতে বলা হয় CID-র সামনে।

সূত্রের খবর, অভিষেককে জেরা করতে বিশেষ প্রশ্নমালা তৈরি করেছিল CID. জানতে চাওয়া হয়, অরিজিনাল রেজলিশন বুকটি কোথায় গেল? বৈঠকে না থাকা বিধায়কদের সই রেজলিউশন বুকে কোথা থেকে এল? ওই বিধায়করা কি পরে গিয়ে সই করেন, না কি তাঁদের সই জাল করা হয়েছে? রেজলিউশনে অনেকের নাম লেখা ছিল বড়হাতের অক্ষরে, অর্থাৎ ইংরেজির ক্যাপিটাল লেটারে। ক্যাপিটাল লেটারে কী করে সই থাকতে পারে? জানতে চান রাজ্যের গোয়েন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget