এক্সপ্লোর

Abhishek Banerjee: 'রাজনৈতিক প্রভুদের খুশি করতে ইচ্ছের বিরুদ্ধেও কাজ করতে হয়', জিজ্ঞাসাবাদের পর ED-কে নিশানা অভিষেকের

ED: বুধবার রাত ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ ইডি-র দফতর থেকে বেরোন অভিষেক।

কলকাতা: ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষ। ইডি-র (ED) দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বেরিয়েই বিজেপি (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল (TMC) সাংসদ। ধূপগুড়ি নির্বাচনে হেরে গিয়ে, তাঁকে ইডি-কে দিয়ে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু এতে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে না বলে মন্তব্য করেন। বুধবার ইডি জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য নয়, মাইনাস ২ বলেও মন্তব্য করেন। 

বুধবার রাত ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ ইডি-র দফতর থেকে বেরোন অভিষেক। বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে বলেন, "আগে জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য বলেছিলাম, আজ বলছি মাইনাস ২। শুধু সময় নষ্ট। যাঁরা ইডি-র দফতরে কাজ করছেন, তাঁদের কোনও দোষ দিই না আমি। তাঁরা তাঁদের কর্তব্য পালন করছেন।"

নাম না করে এদিন সরাসরি বিজেপি এবং কেন্দ্রকেও নিশানা করেন অভিষেক। বলেন, "রাজনৈতিক প্রভুদের খুশি করতে অনেক সময়, অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধেই করতে হয় ইডি-কে। তাঁদের কোনও কর্মীকে দোষ দিই না আমি। সিবিআই দফতরে গিয়েও একই কথা বলেছিলাম। আজও বলছি। ন'-সাড়ে ন' ঘণ্টার জিজ্ঞাসাবাদের নির্যাস মাইনাস ২। আবার যদি ডেকে পাঠায় মাইনাস ৪ হবে।"

আরও পড়ুন: Firhad Hakim: অভিষেককে ‘বাঘের বাচ্চা’ বলে উল্লেখ, কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা, অভিষেকের সমর্থনে এগিয়ে এলেন ফিরহাদ

এদিন অভিষেক জানান, ইডি-র সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভবিষ্যতে প্রয়োজন পড়লে ফের আসবেন বলেও জানিয়ে এসেছেন। নয় বা সাড়ে নয় ঘণ্টা নয়, দরকার পড়লে ২৪ ঘণ্টার জেরাতেও আপত্তি নেই বলে জানান তিনি। অভিষেক জানান, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ১৪ মাস পেরিয়ে গিয়েছে। সারদা মামলায় ২০১৪ থেকে ২০২৩ এসে গিয়েছে, সাড়ে নয় বছযরে ট্রায়াল শুরু হয়নি। নারদকাণ্ডে মেরুদণ্ড বিক্রি করে যারা অন্যত্র চলে গিয়েছে, তাদের ডেকে পর্যন্ত পাঠানো হয়নি। সারদায় কত জন টাকা ফেরত পেয়েছেন, প্রশ্ন করেন অভিষেক। এই যদি কেন্দ্রীয় সংস্থার ভূমিকা হয়, তাহলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে বলে মন্তব্য করেন অভিষেক।

ক্যামেরার সামনেস, টিভির পর্দায় যাঁদের হাত পেতে টাকা নিতে দেখা যায়, তাঁদের ডাকা হচ্ছে না কেন, কখনও হাইকোর্ট তা বলে না কেন, প্রশ্ন তোলেন অভিষেক। ইডি-কে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক জানান, তাঁর বয়ান আদালতে জমা করুন তদন্তকারী আধিকারিকরা। তাঁর যুক্তি, প্রথম দিন থেকে আজও একই কথা বলে আসছেন তিনি। দু'মাস-চার মাস অন্তর অন্তর ডাকা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে ইডি-সিবিআই-এর। এর নির্যাস শূন্য। দোষীরা শাস্তি পেয়েছে বা কেউ ন্যায় বিচার পেয়েছেন, ইডি-সিবিআই এমন নজির দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন অভিষেক।

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget