এক্সপ্লোর

Firhad Hakim: অভিষেককে ‘বাঘের বাচ্চা’ বলে উল্লেখ, কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা, অভিষেকের সমর্থনে এগিয়ে এলেন ফিরহাদ

Abhishek Banerjee: বুধবার জাতীয় স্তরে I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠক ছিল। আর বুধবারই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নোটিস দেয় ED.

কলকাতা: নয় নয় করে আট ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাথমিক নিয়োগ মামলায় এখনও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল (TMC) সাংসদকে। সেই আবহেই অভিষেককে 'বাঘের বাচ্চা' বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিষেককে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনিও।

বুধবার জাতীয় স্তরে I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠক ছিল। আর বুধবারই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নোটিস দেয় ED. তাতে বিরোধী জোটের সমন্বয় বৈঠকে না গিয়ে, ED-র সামনেই হাজির হন অভিষেক। তার পর থেকে আট ঘণ্টা পার হয়ে গেলেও এখনও বেরোতে পারেননি অভিষেক। জোটের বৈঠকের দিনই কেন অভিষেককে ডাকা হল, সেই প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি। 

সেই আবহেই এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ। তিনি বলেন, "I.N.D.I.A জোটের বৈঠকে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় না যেতে পারেন, তার জন্যই আজ নোটিস দেওয়া হয়েছে। আমি অভিষেককে ধন্যবাদ জানাই অভিষেককে যে, বাঘের বাচ্চার মতো পরোয়া করেনি...চিঠি দিয়ে বলতেই পারত যে জোটের বৈঠক রয়েছে, যেতে পারবেন না। কিন্তু 'মুখোমুখি হব' বলে গিয়েছেন। অন্য়ায় ভাবে ডেকে পাঠানো, নিরপরাধ মানুষকে হেনস্থা করা, অপরাধ। কেন্দ্রীয় সংস্থা, প্রতিষ্ঠানকে সম্মান করি। দুঃখ হয় যখন ক্ষমতার জোরে ভারতের প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র অপব্যবহার করে।"

আরও পড়ুন: Suvendu Adhikari: নতুন করে মামলা শুরুর প্রয়োজন কী? শুভেন্দুর নিরাপত্তারক্ষীর মৃত্যু নিয়ে রাজ্যকে প্রশ্ন আদালতের

বুধবার I.N.D.I.A জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল অভিষেকের। তার বদলে ED জিজ্ঞাসাবাদেরই মুখোমুখি হলেন অভিষেক। সকাল ১১টা বেজে ১২ মিনিটে বাড়ি থেকে বেরোন তিনি। ১১টা বেজে ৩৪ মিনিটে অভিষেক পৌঁছন ED দফতরে। বুধবার জিজ্ঞাসাবাদের আগে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছিল চূড়ান্ত প্রস্তুতি। ছিল আঁটোসাঁটো নিরাপত্তা।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ED কর্তাদের সঙ্গে তদন্তকারী আধিকারিকদের বৈঠক হয়। বৈঠকের পর অভিষেকের জন্য তৈরি করা হয় প্রশ্নমালা। এদিন বেলা ১২টা বেজে ১০ মিনিট থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ED সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কাছে জানতে চাওয়া হয়, লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক কী? তাঁর কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের দায়িত্ব থেকে অব্য়াহতি নেওয়ার কোনও নথি কি রয়েছে?
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকেই এস ডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্য়াকাউন্টে ঢোকার অভিযোগ উঠেছে। অভিষেককে এবিষয়ে কী জানেন, তাও জানতে চাওয়া হয়? তাপস মণ্ডল জানিয়েছেন, কুন্তল ঘোষের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, মানিক ভট্টাচার্যের অফিসে সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেকের বার্তা নিয়ে যেতেন। এ বিষয়ে অভিষেকের কী বক্তব্য, তা-ও জানতে চাওয়া হয়। 

বিরোধী জোটের বৈঠকের দিন অভিষেককে এই তলবের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। ইঙ্গিতপূর্ণ বিষয় হল যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবসময় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব, সেই তিনিই অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে একেবারেই আশাবাদী নন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget