এক্সপ্লোর

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

Debraj Chakraborty Chargesheet: গ্রেফতারির ৩৫ দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসাত আদালতে জমা পড়ল চার্জশিট।

ময়ূখঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন ও রঞ্জিত হালদার, কলকাতা: গ্রেফতারির ৩৫ দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসাত আদালতে জমা পড়ল চার্জশিট।পুলিশ সূত্রে খবর, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রোমোটারদের থেকে ব্যাপক তোলাবাজির বিস্তারিত উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। পাশাপাশি দেবরাজ চক্রবর্তীর দুটি লকারে থাকা বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও উঠে এসেছে তদন্তে।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”

দেবরাজ চক্রবর্তী। বাগুইআটির একদা দাপুটে তৃণমূল নেতা। বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। তোলাবাজি, হুমকি, সিন্ডিকেটরাজ, প্রতারণা, প্রোমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। প্রায় অভিযোগের পাহাড়ে বসে থাকা বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে আগেই জালে পুরেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।গ্রেফতারির ৩৫ দিনের মাথায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে এবার বারাসাত আদালতে পেশ করা হল চার্জশিট।
 
তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দেবরাজ চক্রবর্তী বাগুইআটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।স্থানীয় সূত্রে দাবি, প্রোমোটার থেকে অটোচালক, তাঁর তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ।অটোচালক সোমনাথ দত্ত বলেন, টাকা পৌঁছত, এখানকার বিধায়কের কাছেই পৌঁছত দেবরাজ,আসলে বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রোমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রোমোটারদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হত। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তাঁর দুটি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।তদন্তকারীরা চার্জশিটে মোট ১১ জন সাক্ষীর বয়ান সংযুক্ত করেছেন। অভিযোগের সমর্থনে একাধিক নথি ও তথ্যপ্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশ সূত্রে আরও খবর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১১১ ধারা-সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। তৃণমূল জমানায় তাঁর কথা ছাড়া বাগুইআটিতে একটা পাতাও নড়ত না।আপাতত সেই দেবরাজ চক্রবর্তীর ঠিকানা হাজতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget