এক্সপ্লোর

TMC News : ১৩ দিনেই 'পরিবর্তনের' সাক্ষী কালীঘাট, মমতার সামনেই চ্যালেঞ্জের মুখে অভিষেক; 'প্রশ্ন জোর করে চাপা দেওয়া যায় না'

West Bengal Politics: কয়েকদিন আগে যাঁর লড়াইকে সম্মান দিতে উঠে দাঁড়াতে হয়েছিল তৃণমূলের বর্ষীয়ান বিধায়কদের। আজ তিনিই পরোক্ষে তৃণমূল বিধায়কদের একাংশের প্রশ্নের মুখে

আশাবুল হোসেন ও ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : মাত্র সপ্তাহ দু'য়েক। তার মধ্য়েই বদলে গেছে তৃণমূলের অন্দরের ছবিটা। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর প্রথম বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, মঙ্গলবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই, তাঁর নেতৃত্ব নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের তিন বিধায়ক।

কাল তাঁর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কার্যত চ্য়ালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে যাঁর লড়াইকে সম্মান দিতে উঠে দাঁড়াতে হয়েছিল তৃণমূলের বর্ষীয়ান বিধায়কদের। আজ তিনিই পরোক্ষে তৃণমূল বিধায়কদের একাংশের প্রশ্নের মুখে।

ঠিক ১৩ দিনের ব্য়বধানে, এই পরিবর্তনের সাক্ষী হল কালীঘাট। কখনও পুরসভার নোটিস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে চাইছেন না কেউই, কখনও আবার তাঁর ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের দাপট নিয়ে প্রশ্ন তুলে পরোক্ষে বার্তা দেওয়া হচ্ছে অভিষেককেই।

উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "জাহাঙ্গিরের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ হল না, শুধুমাত্র নিন্দা করাটা তো বিষয় নয়। পার্টি নেতৃত্বেরও প্রচারে যাওয়া প্রয়োজন ছিল। পার্টি নেতৃত্ব কেন প্রচারে গেলেন না, এই প্রশ্নও কিন্তু উঠবে। প্রশ্ন জোর করে চাপা দেওয়া যায় না।"

গত ৬ মে, ভোটের রেজাল্ট বেরোনোর ২ দিন পর, কালীঘাটের বাড়িতে তৃণমূলের জয়ী ৮০ জন প্রার্থীকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে থেকে, কঠিন সময়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। শুধু তাই নয়, নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে স্বীকৃতি দিতে, মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সকল জয়ী প্রার্থী, উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানান। 

১৩ দিনের মাথায়, মঙ্গলবার ফের কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের বিধায়কদের নিয়ে বৈঠক ছিল। আর সেই বৈঠকে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সামনেই, তৃণমূল বিধায়ক- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, জাহাঙ্গির খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না ?

এন্টালির তৃণমূল কংগ্রেস বিধায়ক সন্দীপন সাহা বলেন, "আমি মনে করি ব্যক্তিগতভাবে যে, যে কোনও দলের বা যে কোনও সংগঠনের পরিবেশটা এমন হওয়া উচিত যেখানে সবাই সবরকম কথা বলতে পারবে।" 

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। কিন্তু, তার ৪৮ ঘণ্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত পুষ্পা, অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যেখানকার সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে জাহাঙ্গির খানের বহিষ্কারের দাবি তোলেন তৃণমূল বিধায়করা। তাঁরা প্রশ্ন করেন, জাহাঙ্গির খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না ? তাঁর এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক।
 
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "এত বড় ঘটনার পরও কোথাও যেন জাহাঙ্গিরের প্রতি একটা অদ্ভুত দুর্বলতা কাজ করছে। এটা সুখকর নয়, স্বস্তিদায়ক নয়।" 

বিধায়কদের উত্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে, জাহাঙ্গির খানের উচিত ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া।

এ প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "গুন্ডাদের কেন অ্য়াডভাইজার হিসেবে রেখেছিলেন, ডানদিকে গুন্ডা, বাম দিকে গুন্ডা এটাই তো ডায়মন্ড হারবার মডেল বলে আমরা জেনেছিলাম।" 

হারের পর তৃণমূলের অন্দরে এখন গুমোট হাওয়া। পরিস্থিতি কি আরও ঘোরাল হবে ? বড়সড় কিছু কি অপেক্ষা করে আছে ?

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Advertisement

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget