এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

গত বৃহস্পতিবার মামলাটির শুনানিতে অভিষেকের তরফে একযোগে সমস্ত এফআইআর-এ রক্ষাকবচ দাবি করা হলে তা মৌখিকভাবে খারিজ করেছিলেন বিচারপতি

কলকাতা: রাজ্যে ক্ষমতাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই ৩টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল আদালত।                                                       

এদিন কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে,  কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ, নির্দেশ আদালতের। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে, সেগুলিতে তাঁর বিরুদ্ধে পুলিশ এখনই কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।

গত বৃহস্পতিবার মামলাটির শুনানিতে অভিষেকের তরফে একযোগে সমস্ত এফআইআর-এ রক্ষাকবচ দাবি করা হলে তা মৌখিকভাবে খারিজ করেছিলেন বিচারপতি। আদালত পর্যবেক্ষণ জানিয়েছিল, বিভিন্ন পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সমস্ত মামলা একসঙ্গে যুক্ত করে সার্বিক ভাবে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। শুভেন্দুর প্রসঙ্গ টেনে সুরক্ষাকবচের পক্ষে সওয়াল করেন, তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, ‘‘শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও চূড়ান্ত নির্দেশ দেবে না।’’                          

অন্যদিকে, বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২০ জুলাই হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছিল। এখনও শুনানির জন্য এই আর্জি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়নি।  

হাই কোর্ট চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র দেয়নি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার শুনানিতে আদালত কী জানায়, সেদিকেই নজর সবার। উল্লেখ্য, এর আগে অমিত শাহ সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, দেওয়া হয় রক্ষাকবচও।                                

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Advertisement

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget