এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেককে সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সই জালিয়াতিকাণ্ডের পর সিআইডির হাতে আরও এক মামলা!

CID: দলে বিদ্রোহ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপটও শেষ। কর্তৃত্ব-নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতিকাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা দিতে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

কলকাতা: সই জালিয়াতিকাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১ জুন, বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্য়ে তাঁকে ভবানী ভবনে পৌঁছনোর নির্দেশ দেয় হাইকোর্ট। তার ঠিক ১১ মিনিট আগে, ৫ টা ৪৯ মিনিটে ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও তাঁকে শুনতে হল চোর স্লোগান!

আরও পড়ুন: "আমার মতো সৎ রাজনীতিবিদ ক’জন আছে? কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য", অভিষেককে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দলে বিদ্রোহ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপটও শেষ। কর্তৃত্ব-নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতিকাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডিদফতরে হাজিরা দিতে হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এদিন প্রথমে বিমানবন্দর থেকে, কালীঘাটে নিজের বাড়ি হয়ে ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর স্লোগান!

এই মামলার তদন্তে, ১ জুন, ৮ জুন, ৯ জুন; তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস দিয়েছে সিআইডি। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি, বরং রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হন হাইকোর্টের। আর বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হবে। সন্ধে ৬টার মধ্য়ে তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবারই বিকেল ৪ টে ১৭ মিনিটে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর সময় ৩ নম্বর গেটের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, কোনও উত্তর দেননি। চোর স্লোগানও ওঠে। এরপর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! সেখান থেকে রওনা হন ভবানী ভবনের উদ্দেশে! বিকাল ৫ টা ৪৯ মিনিটে ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "কোনও রাজনীতিবিদের অহঙ্কার থাকা উচিত না। যার অহঙ্কার থাকবে, ভবিষ্যতেও যদি অহঙ্কার থাকে, লোকে চোর চোর বলবে। ডিম খাবে। লোকে কাদা, গোবর ছুড়বে।" সদ্য় পদত্য়াগী রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "বিধায়কদের সই জাল করা হয়েছে। খাতা খুলতে শুরু করল। এই খাতা যদি চলতে থাকে অনেকদূর পর্যন্ত পৌঁছবে।"

একে তো সই জালিয়াতিকাণ্ডে মুখ পুড়েছে, তারওপর হঠাৎ করে আইনজীবী পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্য়োপাধ্য়ায়ও। তিনি বলেন, "হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি দায়ী। লোকে কী বলছে! আমার মতো সৎ রাজনীতিবিদ ক'জন আছে? কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হয়েছে ওর জন্য়।"

দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্তভার নিল সিআইডি। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্য়ক্তি। তিনি অভিযোগ করেন, ভোটপ্রচারে উস্কানিমূলক কথা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের বিভিত্তিতে FIR করে তদন্তে নামে বিধাননগর সাইবার থানা। এবার বিধাননগর সাইবার থানার হাত থেকে সেই মামলার তদন্তভার নিল সিআইডি।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget