এক্সপ্লোর

Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: অভিষেক নাকি তিনি, সেটা বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বললেন কল্যাণ। তাঁর কথায়, "অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির ভাইপো। কিন্তু আমরা ৪০ বছর আমরা দিদির জন্য কাজ করেছি।"

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরে দাঁড়ালেন অভিষেকের কেস থেকেও। তৃণমূলের হারের জন্য সম্পূর্ণ ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন তিনি। বললেন, "হারের জন্য ওই তো সব থেকে বেশি দায়ী। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কতজন আছে? ক্লেম করছি আমি। আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে। ২০২২ সালেই তো আমি বলেছিলাম এর দ্বারা হবে না। দল থাকবে না। আমি একা বলেছিলাম। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দিদি যদি মনে করে, অভিষেককে বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। পদ থেকে বাদ দিতে হবে। সাধারণ একজন সদস্যের মতো থাকবে। লিডার হিসাবে থাকবে না। কিন্তু দিদিকে একটা সিদ্ধান্ত থাকতে হবে।"

আরও পড়ুন: অভিষেক সম্মান দিতে না পারলে, আমরা ওঁর সঙ্গে থাকব না, ওঁর জন্য উকিল হইনি আমি: শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তিনি, সেটা বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বললেন কল্যাণ। তাঁর কথায়, "অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির ভাইপো। কিন্তু আমরা ৪০ বছর আমরা দিদির জন্য কাজ করেছি। আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নয়। কিন্তু দিদিকে আজ বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেকের মতো রক্তের সম্পর্কের লোককে দরকার? নকি আমার মতো লোকেদের দরকার আছে।"

অভিষেকের মামলা কেন ছাড়লেন কল্যাণ? তিনি বললেন, "যা কাজ করো একজনের বুদ্ধি নিয়ে করো। চার জন আইনজীবীর বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছা দাও ভাই, আমার কোনও আপত্তি নেই। আমাকে ডাস্টবিন হিসাবে ট্রিট করো না। আমাকে জানিয়ে দাও ভাই করব কি করব না। সারাদিন কেউ কিছু জানাল না। সকালে ছেলে বলল রাতে জানিয়েছে, আমি বাদ। অয়ন ভট্টাচার্য করবে।"

অভিষেকের মামলা নিয়ে এই সমস্যা তৈরি হওয়ার আগে কী হল? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, "আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছি না। যে মামলায় সিআইডি ডেকেছে। শুক্রবার সারাদিন আমি বসে রইলাম, ধরল না মামলা। মেনশন করলাম। বুধবার আসতে বলল। মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম। এসে দেখি সার্চ হচ্ছে। আমি দিদির বাড়িতে গেলাম। বুধবার আবার মেনশন করলাম। জজ সাহেবকে বললাম মামলা নিতে। উনি বললেন, আজ হবে না, কাল সকালে মামলা নেব। আমি চেম্বারে এলাম, তারপর সাড়ে ১২ টার দিকে একজন আইনজীবী এল। এসে বলল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা রিট পিটিশন ফাইল হয়েছে। এই সার্চ নিয়েই। আমি বললাম, সেটা তুমি আমাকে বলনি কেন ভাই? তাহলে আমি সকালে মেনশন করতাম না। একই সার্চ দুই জায়গায় তো সাবজেক্ট ম্যাটার হতে পারে না।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Advertisement

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget