এক্সপ্লোর

Abhishek Banerjee : লক্ষ্য ২০২৪ ! 'বিজেপিকে হারানোর জন্য যা করা প্রয়োজন তৃণমূল করবে’ অসমবাসীর কাছে সুযোগ চাইলেন অভিষেক

Abhishek Assam Visit : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘আগামী লোকসভা ভোটে অসমে ১৪টি আসনে ১০ আসনে জিততে হবে’।

গুয়াহাটি: ত্রিপুরার পর এবার তৃণমূলের লক্ষ্য অসম (Assam)। বুধবার গুয়াহাটি পৌঁছেই প্রতিটি কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বুঝিয়ে দিলেন বাংলার পর ঘাসফুল শিবিরের লক্ষ্য অসম। বুধবার কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন। তারপর অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এরপর কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেকের গলায় চরম আত্মবিশ্বাসী সুর। জোরের সঙ্গেই বলেন, ‘উন্নয়নের নিরিখে অসমের বিজেপি সরকারকে ১০ গোল দেব’ । 
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘আগামী লোকসভা ভোটে অসমে ১৪টি আসনে ১০ আসনে জিততে হবে’। তিনি বলেন, দল কাজ শুরু করে দিয়েছে।  সতীপীঠ কামাক্ষ্যায় অসমের সামগ্রিক উন্নয়নের জন্য প্রার্থনা করেছেন বলে দাবি করেন তিনি।

কিছুদিন আগেই অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘রিপুন বোরার যোগদানের পরই অসমে তৃণমূল কাজ শুরু করে দিয়েছে। আগেও তৃণমূল অসমে ভোটে লড়াই করেছে। কিন্তু এবারের তৃণমূল আগের থেকে অনেক আলাদা’। সেই সঙ্গে তিনি  বিজেপিকে উপড়ে ফেলার ডাক দেন। বলেন, বিজেপির বিদায় না হওয়া অবধি না ফেলা পর্যন্ত অসমে তৃণমূল লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা সবাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। এখানে সবাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে’ ।

আরও পড়ুন :

শক্তি খুইয়ে অভিমুখ বদল ঘূর্ণিঝড় ‘অশনির’, বাংলায় প্রভাব পড়বে কি?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মিসভায় বলেন, ফেসবুক, ট্যুইটারে নয়, মাঠে নেমে লড়ে তৃণমূল। ‘গত ৮ বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হেরেছে। আর গত ৮ বছর ধরে বিজেপি তৃণমূলের কাছে হেরে চলেছে। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, 'ত্রিপুরায় আমার উপর হামলা হয়েছে, সুস্মিতা দেবের গাড়ি ভাঙা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ময়দান ছেড়ে পালিয়ে আসেনি’। 

অভিষেকের দাবি, ‘তৃণমূল কংগ্রেস মন্দির ছাড়া কোথাও মাথানত করে না’। ‘আগামী একবছরে ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। দুই রাজ্যেই তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে’। তিনি বলেন,   ‘বিজেপিকে হারানোর জন্য যা করা প্রয়োজন তৃণমূল করবে। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল লড়াই করবে’। তিনি আরও বলেন, 

  • ‘তৃণমূল কংগ্রেসকে সিবিআই, ইডি-র ভয় দেখিয়ে লাভ নেই’
  • ‘কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেস ভয় পায় না’
  • ‘আমাকে সিবিআই, ইডি ১০ বার করে তলব করেছে’
  • ‘আমি সিবিআই, ইডি-কে ভয় পাই না’
  • ‘অসমে ৬ বছর ধরে বিজেপির সরকার’
  • ‘বাংলায় ১০ বছর ধরে তৃণমূল সরকার’ উন্নয়নের নিরিখে রিপোর্ট কার্ড নিয়ে সরাসরি আলোচনার চ্যালেঞ্জ অভিষেকের।

Abhishek Banerjee : লক্ষ্য ২০২৪ ! 'বিজেপিকে হারানোর জন্য যা করা প্রয়োজন তৃণমূল করবে’ অসমবাসীর কাছে সুযোগ চাইলেন অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget