এক্সপ্লোর

Abhishek Banerjee: সাড়ে ৮ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Kolkata News: সই জালিয়াতিকাণ্ডে সিআইডি- র তলবে ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার। প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সাড়ে ৮ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ১১টা ৪৩ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সইজালিয়াতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল সিআইডি। এই নিয়ে দ্বিতীয়বার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাঝে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, প্রায় ৪ ঘণ্টা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের আরও খবর, প্রথমে আলাদা আলাদা বসিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে। আলাদা ভাবে নথিবদ্ধ করা হয় তাঁদের বয়ান। এরপর তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। রাত ৮টা ২০ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়।                

এখনও পর্যন্ত সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা যা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তার সবকটার সদুত্তর পাওয়া যায়নি। সব প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। অর্থাৎ রেজোলিউশন বুক সংক্রান্ত তথ্য, সেদিনের বৈঠকে কারা উপস্থিত ছিলেন, কারা সই করেছেন, কেন ব্লক লেটারে নাম লেখা - এই ধরনের একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া যায়নি বলেই সিআইডি সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে কোনও নোটিস দেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু ঘোষণা করেনি সিআইডি। এর আগে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময়েও সিআইডি সূত্রে দাবি করা হয়েছিল, সব প্রশ্নের সদুত্তর, সন্তোষজনক উত্তর অভিষেক দেননি। এমনকী বেশ কয়েকবার তিনি মেজাজ হারান বলেও দাবি করা হয় সিআইডি- র তরফে।   

    

মাছ ধরতে এসে পুকুর থেকে জেলেদের জালে উঠল ব্যাগ, আর তা খুলতেই... কী কী উদ্ধার ? 

দু'বারের জিজ্ঞাসাবাদেই সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তার সন্তোষজনক উত্তর বা সদুত্তর পাওয়া যায়নি। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি নোটিস পাঠিয়ে তলব করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে যেহেতু এখনও বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে সিআইডি সূত্রে দাবি, তাই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করতে পারে, এমন একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আজকের জিজ্ঞাসাবাদে তদন্তের বেশ কিছু অগ্রগতি হয়েছে বলেও সিআইডি সূত্রেও খবর।            

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget