Arms Recovered: মাছ ধরতে এসে পুকুর থেকে জেলেদের জালে উঠল ব্যাগ, আর তা খুলতেই... কী কী উদ্ধার ?
Arms Recovered: মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এল ব্যাগ। ব্যাগ খুলতেই একাধিক আগ্নেয়াস্ত্র। কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র? খতিয়ে দেখছে পুলিশ।

উত্তর ২৪ পরগনা, হাবড়া : মাছ ধরতে এসে পুকুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র। হাবড়ায় পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এল ব্যাগ। ব্যাগ খুলতেই একাধিক আগ্নেয়াস্ত্র। কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র? খতিয়ে দেখছে পুলিশ। কয়েকদিন আগেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালিতে। এর মধ্য়েই এবার হাবড়া ও গোসাবায় পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি।
সন্দেশখালিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের রেশ কাটতে না কাটতেই, দুই ২৪ পরগনায় দেখা গেল এই ছবি। প্রথম ছবি উত্তর ২৪ পরগনার হাবড়ার। এখানেই একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মাছ ধরতে গিয়ে একটি ব্য়াগ খুঁজে পান তাঁরা। তার মধ্য়ে থেকেই উদ্ধার হয় এগুলি। দক্ষিণ ২৪ পরগনার গোসবাতেও পুকুর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। স্থানীয়দের একাংশের দাবি, রবিবার পুকুরে মাছ ধরতে গিয়ে পাওয়া যায় আগ্নেয়াস্ত্রটি। ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে উদ্ধার করে সেটি।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। এক স্থানীয় বাসিন্দার দাবি, পুকুরে মাছ ধরতে গিয়ে পায়ে শক্ত মতো কিছু ঠেকতেই সন্দেহ হয় তাঁদের। এরপর পুকুরের নীচ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিশ। এরপর তাঁরাই আগ্নেয়াস্ত্রটি নিয়ে যায়। এক সপ্তাহ আগেই সন্দেশখালিতে হদিশ মিলেছিল অস্ত্রভাণ্ডারের। এবার আরও দুই জায়গায়। উত্তর ২৪ পরগনার হাবড়ার এক বাসিন্দার কথায়, 'সাত সকালে খবর পেলাম, জেলেরা জাল টানছিল এই পুকুরে। ওই জালে একটি ব্য়াগ পাওয়া যায়। ব্য়াগের ভিতরে চারখানা মেশিন, কিছু ম্য়াগাজিন পাওয়া যায়। চার তারিখে যদি ভোটের রেজাল্ট পরিবর্তন না হত, আমাদের এলাকায় যারা সামনের সারিতে নেতৃত্ব দেয় বিজেপির, এদের অবস্থা খুবই শোচনীয় হত।'
গোঁফ কামিয়ে ভিন্ রাজ্যে পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের জালে তৃণমূল নেতা, ছোড়া হল ডিম-কালি
অন্যদিকে, পালাবদলের পর ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। হুমকি-তোলাবাজির অভিযোগে ব্য়ারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে গ্রেফতার করল রহড়া থানা। ধৃতের নাম শুকুর আলি পুরকায়েত। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলে খড়দা বিধানসভার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।





















