এক্সপ্লোর

Abhishek Banerjee: 'দুর্নীতিগ্রস্ত বিজেপি-এনপিপি সরকারকে ছুড়ে ফেলতে হবে' মেঘালয়ে হুঙ্কার অভিষেকের

Abhishek Banerjee at Meghalaya: ''মাত্র ৫০ দিন সময় দিন, ৫ বছরের জন্য উন্নয়ন নিশ্চিত।'' মেঘালয়ের জনসভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: মেঘালয়ে গিয়ে বিজেপি-এনপিপি (BJP-NPP) সরকারকে ছুড়ে ফেলার হুঙ্কার অভিষেকের (Abhishek Banerjee)। "দুর্নীতিগ্রস্ত বিজেপি-এনপিপি সরকারকে ছুড়ে ফেলতে হবে। মাত্র ৫০ দিন সময় দিন, ৫ বছরের জন্য উন্নয়ন নিশ্চিত।'' মেঘালয়ের জনসভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

হুঙ্কার অভিষেকের: এদিন অভিষেক বলেন, "দুমাস আগে আমি যখন এসেছিলাম, আমি বলেছিলাম মানুষ বিজেপি-এনপিপিকে সরিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নেবেন ভোটের ফলাফলেই বোঝা যাবে ওরা একটাও ভোট পাবে না। এটা সময়ের অপেক্ষা। পরের ৫০ দিন খুব গুরুত্বপূর্ণ। ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ভোটের ফলও হয়ত প্রকাশ হয়ে যাবে। আমাদের সুযোগ দিলে আগামী ৫ বছরে মেঘালয়ের সোনালি দিন ফিরিয়ে দেব।''                                                                                   

এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "ওঁরা পরিব্রাজক। আমি দর্শক। এরাজ্যের মানুষ। যে দলটা করি, সেই দলকে দেশের মানুষ দুবার সুযোগ দিয়েছে সরকার পরিচালনা করার। মেঘালয়ের রাজনীতিতেও আমার দল যুক্ত আছে। আমি এরাজ্যে থেকে দেখছি, তৃণমূলের কোনও নির্বাচিত প্রতিনিধি গ্রামে যেতে পারছেন না। দুর্নীতির কারণে জন সম্পর্ক করতে পারছেন না। জনরোষ আছড়ে পড়ছে তাঁদের উপরে। মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। আর এদিকে তাঁরা মেঘালয়ে পৌঁছে গিয়েছেন রাজনৈতিক পর্যটনে। অতীতে অসম, গোয়ার ফলাফল মানুষ দেখেছেন। সেই ফলেরই পুনরাবৃত্তি হবে।''

ভোটের নির্ঘণ্ট প্রকাশ:  পরবর্তী লোকসভা নির্বাচনে এখনও বাকি বছরখানেক। তার আগে দেশের পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023 Date)। বুধবার তার নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই তিন রাজ্যে ভোটগ্রহণ হবে। মার্চের গোড়ায় নির্বাচনের ফলপ্রকাশ। নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ত্রিপুরায়। ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ মেঘালয় এবং নাগাল্যান্ডে। তিন রাজ্যেই ভোটেল ফল প্রকাশ একই দিনে, ২ মার্চ। 

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘ডিয়ার লটারি আসলে ভাইপো লটারি’, এগরায় শুভেন্দুর মুখে ‘কেষ্ট’র কথাও

সেরা শিরোনাম

BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Chorbagan Sarbojanin : চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget