এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘ডিয়ার লটারি আসলে ভাইপো লটারি’, এগরায় শুভেন্দুর মুখে ‘কেষ্ট’র কথাও

Dear Lottery: বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় সভা ছিল শুভেন্দুর। সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু।

পূর্ব মেদিনীপুর, এগরা: পঞ্চায়েত নির্বাচনের আগে সর্বশক্তি দিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। সভা-সমিতি, মিটিং-মিছিল চলছে জেলায় জেলায়। রাজ্যে বিজেপি-র হেভিওয়েট নেতারা তাতে রয়েইছেন, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023)আগে বাংলায় বিজেপি-র (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তার আগে এগরার সভা থেকে তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নাম না করে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee)। 

এগরা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর

বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় সভা ছিল শুভেন্দুর। সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। বীরভূমের তৃণমূল সভআপতি অনুব্রত মণ্ডলের লটারি জেতা বিতর্ককে সেখানে টেনে আনেন তিনি। এ দিন শুভেন্দু বলেন, "সব জায়গায় এখন ডিয়ার লটারি। জায়গায় জায়গায় ছোট টুল এবং টেবিল দিয়ে বসিয়ে দিয়েছে। ডিয়ার লটারি কেনো, আর ভোগে যাও। সব গরিক লোকেরা লক্ষপতি হওয়ার জন্য টিকিট কিনছে। বাড়িতে ঢুকছে খালি হাতে, বাজার করে না।"

এ দিন শুভেন্দু আরও বলেন, "নেশায় পরিণত হয়েছে ডিয়ার লটারি। এটা হচ্ছে ভাইপো লটারি। কে কে জিতেছে লটারি! কেষ্ট মণ্ডল, অনুব্রত। বিরাট চেহারা। তিনি আর তাঁর মেয়ে পেয়েছেন। নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহের ভাই পাপ্পু সিংহ পেয়েছেন। পেয়েছেন জোড়াসাঁকোর তৃণমূল নেতা বিবেক গুপ্তর স্ত্রী। আপনারা কেউ পাননি।"

আরও পড়ুন: Mamata Banerjee: সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার

তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচিকেও এ দিন কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, "ভূতেরা টাকা তুলছে। ১০ লক্ষ লোকের ভুয়ো জব কার্ড হলে, কত টাকা তুলেছে ভাবুন। এই টাকা কোথায় গেল, তদন্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। এটা ভারত সরকারের টাকা। বাংলার জব কার্ড দেখিয়ে টাকা ঢুকছে বেঙ্গালুরুতে। যাঁর নামে কার্ড, পরিযায়ী শ্রমিক হয়ে আগেই চলে গিয়েছেন অন্য রাজ্যে। "

১৮ বছরের কম বয়সিদের নামে জব কার্ড! অভিযোগ শুভেন্দুর

১৮ বছরের কম বয়সিের নামেও জব কার্ড দেখিয়ে টাকা তোলা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, "১৮ বছরের কম বয়সিদের নামে টাকা তোলা হচ্ছে। এক বাড়িতে চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ছাড়ব না আমরা। জব কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করে, হিসেব মেলানো হবে। কত টাকা তোলা হয়েছে, সব হিসেব সামনে আসবে। চোর ধরতে হবে। ২০২২ সালে ১০০ দিনের কাজের যে দাবি পাঠানো হয়েছে কেন্দ্রকে, তাতেও জব কার্ডে অপ্রাপ্তবয়স্কদের নাম রয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকউন্ট থাকা লোকের নাম রয়েছে। সব খতিয়ে দেখে প্রকৃত জব কার্ডের অধিকারীদের চিহ্নিত করতে হবে। ভুয়ো লেকেদের বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূলের এক এক জন ১৭-১৮টি পুকুর কেটেছে বলে দেখিয়ে টাকা তুলছে। েকটা পুকুরও কাটা হয়নি"

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget