এক্সপ্লোর

Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

'৭ দিন খালি দাঁড়ান। কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে, বাকিটা বলবে বড় পর্দায়।' বলছেন অভিষেক।

দীপক ঘোষ ও শিবাশিস মৌলিক, কলকাতা : তৃণমূলের নাম ও প্রতীক শেষ অবধি কারা পাবে? নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, এনিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, সাত দিন দাঁড়ান। পাল্টা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় কটাক্ষ করে বলেছেন, ৭ জন্মেও আর প্রতীক পাবেন না। কিন্তু, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এই মন্তব্য় করলেন কীসের ভিত্তিতে? 

'৭ দিন খালি দাঁড়ান। জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে।' ফের একবার দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর  ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় পাল্টা দাবি করলেন, '৭ জন্ম অপেক্ষা করলেও প্রতীক আর উনি পাবেন না। ' অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য় এবং ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের পাল্টা জবাব - এই চাপানউতোরেই ফের চর্চায় উঠে এসেছে তৃণমূলের প্রতীক-সংঘাত!

বিধানসভা ভোটে ভরাডুবির পরই, তৃণমূলের প্রতীকে জয়ী বিধায়কদের সিংহভাগ বিদ্রোহ ঘোষণা করে, আলাদা শিবির তৈরি করেন। 
ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও ঘাসের ওপর জোড়াফুল প্রতীকের দাবিদার কারা, তা নিয়ে দুই শিবিরের মধ্য়ে শুরু হয় লড়াই। ১৭ সেপ্টেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর নাম এবং 'জোড়াফুল' প্রতীক ফ্রিজ করে নির্বাচন কমিশন। তারপর নির্বাচন কমিশনের শুনানিতে, দলের নাম ও প্রতীক দাবি করে ট্রাক ট্রাক নথি জমা দিয়েছে মমতা তৃণমূল ও গণতান্ত্রিক তৃণমূল! 
যদিও, চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। কিন্তু বুধবার এনিয়ে একেবারে সময় বেঁধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ' ৭ দিন খালি দাঁড়ান। জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। ৭ দিন খালি দাঁড়ান। কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে, বাকিটা বলবে বড় পর্দায়। আপনাদের সকলকে সাক্ষী রেখে দেখাব। ' পাল্টা  ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি, ' প্রথম কথা, প্রতীক কারও নেই এখন। নির্বাচন কমিশনের কাছে বিষয়টা রয়েছে, নাম ও প্রতীক কোনওটাই কারও কাছে নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। উনি, আমি বলব কী বলেছেন বোধহয়, ৭ দিনের মধ্য়ে প্রতীক পাবেন, ৭ জন্ম অপেক্ষা করলেও প্রতীক আর উনি পাবেন না, ওনারা পাবেন না।' 

নির্বাচন কমিশনের প্রতীক ফ্রিজ করার অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে মমতা তৃণমূল। ২৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা নিয়ে দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশন কিছু বলার আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কীসের ভিত্তিতে এই মন্তব্য় করলেন? বিশেষ কেউ তাঁকে আশ্বাস দিয়েছেন? নির্বাচন কমিশন কিছু বলার আগে এতটা আত্মবিশ্বাসী তিনি কী করে? নেপথ্যে বিশেষ কারণ? সর্বভারতীয় তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কবে সিদ্ধান্ত ঘোষণা করে, কী সিদ্ধান্ত তারা নেয়, সেদিকেই আপাতত নজর সকলের। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget