এক্সপ্লোর

Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা

Abhishek Banerjee PA Sumit Roy: সুমিত রায়ের বিরুদ্ধে শালবনিতে জমি দুর্নীতির মামলা ও ডেবরায় চাকরি দুর্নীতির মামলা দায়ের হয়েছে। আজ শালবনি ও ডেবরা থানার দু'টি মামলারই তদন্তভার নিয়েছে CID।

কলকাতা: নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে CID-প্রতিনিধি দল। তদন্তভার নেওয়ার পর নিউ আলিপুরের বাড়িতে CID। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID। শালবনি ও ডেবরা থানায় দায়ের হওয়া মামলা আজই তদন্তভার নেয় CID। 

আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনি ও ডেবরা থানার দু'টি মামলারই জেলাপুলিশের হাত থেকে আজ তদন্তভার নিল CID। পশ্চিম মেদিনীপুরের দুই থানায় সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হয় মামলা। শালবনিতে জমি দুর্নীতির মামলা ও ডেবরায় চাকরি দুর্নীতির মামলা। ডেবরায় চাকরি দুর্নীতির মামলায় আগাম জামিন মঞ্জুর করেছে আদালত। 

তবে শালবনির জমি দুর্নীতির মামলায় আগাম জামিন পাননি সুমিত রায়। সেই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা হাতে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে হাজির হলেন সিআইডি আধিকারিকরা। তারা বেশ কিছুক্ষণ গেটের বাইরেই অপেক্ষা করেন। গেটে সুমিত রায়ের মা এলে তাঁকে জিজ্ঞেস করা হয় তাঁর ছেলে কোথায়? 

সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ সুমিত রায়ের মায়ের সঙ্গে সিআইডি আধিকারিকরা কথা বলা শুরু করেন। তবে ঢুকতে পারেন প্রায় সাড়ে ছয়টা নাগাদ। প্রায় ২০ মিনিট মতো সুমিত রায়ের বাড়ির ভিতরেই ছিলেন সিআইডি আধিকারিকরা। সুমিত রায় বাড়িতেই লুকিয়ে আছে কি না, সেই খোঁজে শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার পরোয়ানা এনে চলে তল্লাশি। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা সিআইডি আধিকারিকদের ভিতরে ঢোকার অনুমতি না দিলেও পরবর্তীতে অনুমতি দেওয়া হয়। 

সিআইডি আধিকারিকরা সুমিত রায়ের বাড়িতে ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার নিয়ে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন সিআইডির মহিলা আধিকারিকরাও। 

সরকারি চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'য় অভিষেকের PA সুমিত রায়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা হয়েছিল। FIR-এ নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা সহ আরও একজনের। অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে আগেই লুক আউট সার্কুলার জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পরেই লুক আউট নোটিস জারি করা হয়েছিল।

যদিও জমি জালিয়াতি মামলায় এখনও খোঁজ নেই সুমিত রায়ের। দেশ ছেড়ে পালানো আটকাতে আগেই CID-র লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। বন্দর, এয়ারপোর্ট-সব জায়গায় লুক আউট নোটিস পাঠায় CID. জমি-জালিয়াতিকাণ্ডে পুলিশের স্ক্য়ানারে রয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। গত ১৩ জুন সুমিত রায়ের খোঁজে অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে যায় শালবনি থানার পুলিশ। সেখানে তাঁকে পাওয়া যায়নি, এবার সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়ি গিয়েও তাঁকে পাওয়া গেল না।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget