এক্সপ্লোর

Abhishek Banerjee : 'আমার নাম বলার জন্য মদন-কুণালকে চাপ দেওয়া হয়েছিল !' সুর চড়ালেন অভিষেক

Sarada and Narada Case : সারদা ও নারদাকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি !

কলকাতা : "মদন মিত্র, কুণাল ঘোষকে হেফাজতে থাকাকালীন চাপ দেওয়া হয়েছিল। বলেছিল আমার নাম বললেই ছেড়ে দেবে।" আজ শহিদ মিনারের মঞ্চ থেকে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)।  তাঁর অভিযোগ, সারদা (Sarada) থেকে নারদা, সব ক্ষেত্রেই তাঁকে টার্গেট করা হয়েছে।" তিনি হুঙ্কার ছাড়েন, "যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে শহিদ মিনারেই মৃত্যু বরণ করব।"

নারদা ও সারদাকাণ্ড নিয়ে কম শোরগোল হয়নি রাজ্য রাজনীতিতে। ২০২১-এর বিধানসভা ভোটের পর নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর প্রত্যেকেই জামিন পান। ২১-এর নভেম্বরে কালীপুজোর দিন মৃত্যু হয় প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। ২০২২-এর নভেম্বরের পর ফের নারদ মামলার শুনানি ছিল গত ২৮ ফেব্রুয়ারি। তবে এই মামলায় ইডির একটি আবাদনের ভিত্তিতে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কারণে সেদিন আর শুনানি হয়নি। ২১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। অন্যদিকে, এখনও মাঝেমধ্যেই রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে চলে আসে সারদাকাণ্ড। যা নিয়ে বারবার অভিযোগ ওঠে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।

এনিয়ে এবার সুর চড়ালেন অভিষেক। তিনি বলেন, "যবে থেকে সারদা হয়েছিল, আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছেন, কুণাল ঘোষ দীর্ঘদিন হেফাজতে ছিলেন। কী বলেছে জানেন এদের ? বলেছে, অভিষেকের নাম নাও ছেড়ে দেব ! কী বলেছিল না ? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হল গরু, কয়লা, এসএসসি । সিবিআইয়ের যত তদন্ত চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও, আমার জন্য আইন আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে যুক্ত থাকেন, তার বিরুদ্ধে ইডি-সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাজশ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পেছনে ইডি-সিবিআই লাগাতে হবে না। সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহিদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসর মঞ্চে উঠে। কথা দিয়ে গেলাম। বিজেপির কোনও নেতার হিম্মত আছে ? বলবেন ?"  

আরও পড়ুন ; 'বিজেপি করলেই ধুয়েমুছে সাফ'! ধর্নামঞ্চে উঠল প্রতীকী ওয়াশিং মেশিন, কালো কাপড় সাদা হল মমতার হাতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah : 'দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন', কড়া বার্তা শাহর
Amit Shah : 'দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন', কড়া বার্তা শাহর
Sushanta Ghosh: 'এই নেতাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারতাম না', পদ ছেড়ে বিস্ফোরক TMC কাউন্সিলর সুশান্ত ঘোষ
'এই নেতাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারতাম না', পদ ছেড়ে বিস্ফোরক TMC কাউন্সিলর সুশান্ত ঘোষ
West Bengal News Update: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget