এক্সপ্লোর

Abhishek Banerjee: ৫ অক্টোবর 'রাজভবন চলো' অভিযানের ডাক অভিষেকের

TMC Rajbhawan Chalo: পুলিশ লাইন থেকে বেরিয়ে ঘোষণা অভিষেকের (Abhishek Banerjee)। ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার হুঙ্কার।

নয়াদিল্লি: দিল্লির পর এবার তৃণমূলের (TMC) 'রাজভবন চলো'। ৫ অক্টোবর 'রাজভবন চলো' অভিযান তৃণমূল কংগ্রেসের। পুলিশ লাইন থেকে বেরিয়ে ঘোষণা অভিষেকের (Abhishek Banerjee)। ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার হুঙ্কার।

রাজভবন অভিযানের ডাক: কর্মসূচি ছিল সাক্ষাতের। কিন্তু, তা-ই বদলে গেল সংঘাতে। মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে বার করে নিয়ে যায় পুলিশ। আর এই ঘটনা ঘিরে ধুন্ধুমার চেহারা নেয় রাজধানী। এদিন পুলিশ লাইন থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'আজকের প্রতিবাদস্বরূপ দিল্লির মাটি থেকে আগামী পরশুদিন ৫ অক্টোবর রাজভবন চলো অভিযানের ডাক দিচ্ছি। যাঁরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে গণতন্ত্র সম্পর্কে বাংলায় সকাল বিকেল জ্ঞান দিচ্ছেন, যেভাবে দিল্লির বুকে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, রাজ্যপালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইব। যে ৫০ লক্ষ চিঠি দিল্লি নিয়ে এসেছিলাম। সেই চিঠি নিয়ে যাব। ৫ অক্টোবর ১ লক্ষ লোক নিয়ে বেলা ৩টে নাগাদ তৃণমূল কংগ্রেস রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করব।'

কেন্দ্রকে আক্রমণ অভিষেকের: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে কৃষি ভবনে যাওয়া তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তৃণমূলের দাবি, প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখার পরও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী জানান, তিনি ৫ জনের বেশি প্রতিনিধির সঙ্গে দেখা করবেন না।এর প্রতিবাদে কৃষি ভবনেই অবস্থানে বসেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়রা।প্রথমে তাঁদের জায়গা ছাড়ার টাইমলাইন দিয়ে তারপর পাঁজাকোলা করে বার করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ এবং CRPF। অভিষেকদের জোর করে বের করে বাসে তুলল পুলিশ। পরে পুলিশ লাইন থেকে বের করা হয় তাঁদের। এদিন তৃণমূল সাংসদ বলেন, 'বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা কেন্দ্রের। আমাদের প্রতিবাদ চলবেই। ভুক্তভোগী মানুষদের চিঠি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে আমরা কৃষি ভবনে গিয়েছিলাম। মন্ত্রী ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে চাননি। বাংলার মানুষ এর জবাব দেবে। আমাদের মারতে চাইলে মারুন, হেনস্থা করতে চাইলে করুন। গরিব মানুষের গায়ে হাত দেবেন না। 

আরও পড়ুন: Abhishek Banerjee:ধর্নায় গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদরা

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget