এক্সপ্লোর

Abhishek on Kalyan: 'মমতাদিকে সিদ্ধান্ত নিতে হবে, অভিষেক না আমরা', বিস্ফোরক মন্তব্য করেছিলেন কল্যাণ, আজ কী জবাব অভিষেকের

Abhishek Banerjee on Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন,  'ওর জন্য (অভিষেক) চোর স্লোগান শুনতে হচ্ছে! মমতাদিকে বাছতে হবে আমি, না অভিষেক?

কলকাতা: গতকাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় কার্যত সমস্ত মামলাতেই থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে জনরোষের মুখে পড়েছিলেন, পথে নেমে তার প্রতিবাদ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সাংসদই বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেককে নিয়ে। আর সেই বিষয়েই, আজ মুখ খুললেন অভিষেক। কী বললেন তিনি? 

অভিষেককে নিয়ে কী বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন,  'ওর জন্য (অভিষেক) চোর স্লোগান শুনতে হচ্ছে! মমতাদিকে বাছতে হবে আমি, না অভিষেক? অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করছে। মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক', অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেককে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। তিনি আরও বলেছিলেন, 'ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও ঔদ্ধত্য যায়নি', বুধবার রাতে তাঁর পুত্রকে জানানো হয়, অন্য আইনজীবী মামলাটির জন্য সওয়াল করবেন, দাবি কল্যাণের। তিনি বলেন, 'আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। বুধবার আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম। মমতাদির বাড়িতে সিআইডি-র যাওয়ার বিষয়টিও তুললাম'। অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। কাল রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে। আমার থেকেও জুনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য এই মামলায় সওয়াল করবেন। আমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমি বলে দিয়েছি অভিষেকের সঙ্গে থাকব না। এই পেশায় ৪৫ বছর আছি, এই ঔদ্ধত্য মেনে নেব না। আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান। আমি পশ্চিমবঙ্গের এক নম্বর সৎ রাজনীতিক। ওর জন্য আমাদের চোর-চোর স্লোগান শুনতে হচ্ছে। আমি সবসময় দিদির পাশে আছি, কিন্তু তারপরেও যদি অভিষেক এই রকম ঔদ্ধত্য দেখায়। রক্তের সম্পর্ক না হলে অনুগত কর্মী, যেকোনও ১ জনকে বাছতে হবে দিদিকে। আমাদের কর্মচারী মনে করে, তা হলে করার কিছু নেই। মমতাদিকে সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি অভিষেককে নিয়ে থাকবেন। না কি আমার মতো যারা অভিষেকের বিরুদ্ধে, তাদের নিয়ে থাকবেন। অভিষেকের ঔদ্ধত্যই পার্টিকে ধ্বংস করেছে, দলের হারের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দায়ী, নিশানা কল্যাণের।

আজ এই প্রসঙ্গে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি মুখ খোলেন। অভিষেক বলেন, 'যে শীর্ষ নেতারা আমায় নিয়ে কথা বলছেন, আমি বলছি, দলে আলোচনার জায়গা রয়েছে। উল্লেখ করে বলতে পারেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় নিয়ে কথা বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় মানুষ করেছেন, ছোট থেকে বড় হতে দেখেছেন। আমি এই কথাগুলো খারাপভাবে নিই না। ওঁর হয়তো একটা ঘটনা খারাপ লেগেছে, উনি বলেছেন। আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ নেই। আমি তাঁকে আগেও সম্মান করতাম, আগামীদিনেও করব।'

আরও পড়ুন: Facebook Down: বিশ্বজুড়ে হঠাৎ থমকে গেল ফেসবুক, ইনস্টাগ্রাম পরিষেবা! সমস্যায় লক্ষ লক্ষ ইউজার

Advertisement

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget