এক্সপ্লোর

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

Meera Bhattacharya Health Update: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

কলকাতা: হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য!

হাসপাতালে ভর্তি, কেমন আছেন মীরা ভট্টাচার্য

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। পেটে ব্যথা নিয়ে, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। চিকিৎসকেরা জানাচ্ছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি, প্রয়োজনীয় চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২টা নাগাদ পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান মীরা ভট্টাচার্য। তবে তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে এখনও হাসপাতালের পর্যবেক্ষণে থাকতে হবে। আগামীকাল তাঁর কোলোনোস্কপি হওয়ার কথা। মায়ের অসুস্থতার খবর পেয়ে খোঁজ নিয়েছেন তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। 

বেশ কিছুদিন ধরেই কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মীরা ভট্টাচার্য, এমনটাই জানা যাচ্ছে। বাড়িতে চিকিৎসা চললেও, তেমন স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছিল না। সেই কারণেই তিনি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকেরা জানিয়েছেন মীরাদেবীর ফুসফুসেও কিছুটা সংক্রমণ ছড়িয়েছে। তবে তেমন উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এমনিতেই মীরাদেবীর হার্টে সমস্যা রয়েছে, তাঁর পেসমেকার বসানো রয়েছে। প্রত্যেকেই মীরা ভট্টাচার্যের সুস্থতা কামনা করেছেন।

নিরাপত্তা ফেরানো প্রসঙ্গে কী বলেছিলেন মীরা ভট্টাচার্য?

প্রসঙ্গত সদ্যই, মীরা ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছে বিজেপি সরকার। সেই সময়ে দেওয়া সাক্ষাৎকারে মীরা ভট্টাচার্য বলেছিলেন, 'উনি (বুদ্ধদেব ভট্টাচার্য্য) চলে যাওয়ার পরেই ওঁরা (নিরাপত্তারক্ষীরা) চলে গেলেন। আমাদের এখনকার মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমার ওঁর কথা (শুভেন্দু অধিকারীর) মনে পড়ে... যখন আমি ওনাকে (বুদ্ধদেব ভট্টাচার্য্য) আগলে বিধানসভায় রয়েছি, তখন শুভেন্দুবাবু আমাকে এসে বলেছিলেন, যদি আপনার কখনও কোনও প্রয়োজন হয়, আমাকে বলবেন। বুদ্ধবাবু ও বুদ্ধবাবু ছিলেন... আমি তো খুব সাধারণ মহিলা। ওঁরা এসেছেন (শুভেন্দু অধিকারী-বিজেপি সরকার) এখনও ৩ মাস হয়নি। এর মধ্যে উনি (শুভেন্দু অধিকারী) ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পূরণ করতেই এত ঝাামেলা... তার মধ্যে উনি যে এটা মনে রেখেছেন... মনে রেখে আমাকে যে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন, এতে ওঁকে আমি আন্তরিক শুভকামনা জানাই। সঙ্গে শুভেচ্ছাও রইল। উনি এগিয়ে চলুন। আমি আমার জন্য বলছি না। এত কিছুর মধ্যেও যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওঁর মনে থাকে, সেটা অবাক করা। আমি খুব গর্বিত যে, ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কার্যকরী হচ্ছে। এখনও কিন্তু ৩ মাস হয়নি, কিন্তু তার মধ্যেই কার্যকরী হতে আড়ম্ব করেছেন। সেই কারণে ওঁকে তো অভিবাদন জানানোই উচিত।'

 

আরও পড়ুন: Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget