এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ, কী ব্যবস্থা নিচ্ছে সরকার? জানালেন মন্ত্রী

Sebashray Camp Controversy : সেবাশ্রয় কর্মসূচিকে জনস্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্য শিবির 'সেবাশ্রয়' ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার সেই অভিযোগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর বক্তব্য, লিখিত অভিযোগ জমা পড়লে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস 'সেবাশ্রয়' কর্মসূচি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে, একসময় এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন চিকিৎসকও একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

কী বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী?

সেবাশ্রয় নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, "লিখিত অভিযোগ দায়ের হলে সরকার আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা নেবে।

চিকিৎসকদের অভিযোগ কী?

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম সম্পাদক ডা. রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদের ছাত্রদের সাধারণ মানুষের কাছে নামী চিকিৎসক হিসেবে উপস্থাপন করা হতো।

তিনি আরও দাবি করেন—

  • রোগীদের দেওয়া ওষুধ নামী সংস্থার ছিল না।
  • দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের শিবিরে যেতে বাধ্য করা হতো।
  • বদলির আশঙ্কা ও প্রশাসনিক চাপের কারণে অনেকেই অনিচ্ছাসত্ত্বেও অংশ নিতেন।

অন্যদিকে, IMA-র সদস্য ডা. প্রশান্ত ভট্টাচার্য অভিযোগ করেন, সেবাশ্রয়ে নিয়ে আসা হত  আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসকদের। যাঁরা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে ওখানে তাঁদের খুব একটা ভূমিকা ছিল না। আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ওষুধের উৎস ও গোটা ব্যবস্থার তদন্ত হওয়া উচিত। এছাড়া IMA-র সদস্য ডা. অশোক নন্দী অভিযোগ করেন, কিছু মেডিক্যাল রিপোর্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র সাহায্যে তৈরি করা হয়েছিল বলে তাঁদের সন্দেহ।

রাজনৈতিক তরজা

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-সহ রাজ্যের বিভিন্ন জেলায় 'সেবাশ্রয়' শিবিরের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিকে জনস্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে বর্তমানে সেই কর্মসূচিকেই ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় রাজনৈতিক চাপ বাড়ছে। বিরোধীরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে, সরকার জানিয়েছে, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।                          

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget