এক্সপ্লোর

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের

WB Police: এই মামলার তদন্তে মোট ১১ জন সাক্ষীর বয়ানও নথিভুক্ত করেছে বাগুইআটি থানার পুলিশ। তাঁদের বয়ানের ভিত্তিতেই তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

কলকাতা: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী তোলাবাজির চক্র চালাতেন বলে দাবি করেছে পুলিশ। এই মামলায় গতকাল আদালতে ১৫০ পাতার চার্জশিট জমা দিয়েছে বাগুইআটি থানার পুলিশ। চার্জশিটে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের।

আরও পড়ুন: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!

পুলিশের চার্জশিট অনুযায়ী, পুরনিগমের আধিকারিকদের কাজে লাগিয়ে বাগুইআটির এক প্রোমোটারের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারি নোটিস জারি করে ওই নির্মাণকাজ বন্ধ করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট প্রোমোটার দেবরাজ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। সেই সময় ৩০ লক্ষ টাকার বিনিময়ে ফের কাজ শুরু করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ

পুলিশের দাবি, প্রোমোটার ওই অর্থ দিতে রাজি হওয়ার পর সরকারি নোটিস বহাল থাকা সত্ত্বেও নির্মাণকাজ আবার শুরু হয়ে যায়। তদন্তে এই ঘটনাকে তোলাবাজি-চক্রের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে।

এই মামলার তদন্তে মোট ১১ জন সাক্ষীর বয়ানও নথিভুক্ত করেছে বাগুইআটি থানার পুলিশ। তাঁদের বয়ানের ভিত্তিতেই তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। গতকাল আদালতে জমা দেওয়া চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সমর্থনে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি।

স্থানীয় এক অটো চালক, সোমনাথ দত্ত বলছেন, "এখানকার বিধায়কের কাছেই টাকা পৌঁছত। দেবরাজ, আসলে বিধায়ক তো উনিই ছিলেন।" পুলিশ সূত্রে খবর, আদালতে পেশ হওয়া চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রোমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। 

বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তাঁর দুটি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। জানা গিয়েছে, তদন্তকারীরা চার্জশিটে মোট ১১ জন সাক্ষীর বয়ান সংযুক্ত করেছেন। অভিযোগের সমর্থনে একাধিক নথি ও তথ্যপ্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget