এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘গণতন্ত্রের হত্যাই এদের প্রধান কাজ’, NIA-BJP ‘আঁতাতে’ আবারও কমিশনকে নিশানা অভিষেকের

Election Commission: মঙ্গলবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সিঙ্গুরে ছিলেন অভিষেক। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমিশনকে নিশানা করেন তিনি।

সিঙ্গুর: লোকসভা নির্বাচনের মুখে NIA-BJP আঁতাতের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই আবহে আবারও নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালুর পর জাতীয় তদন্তকারী সংস্থার সুপারের সঙ্গে BJP নেতৃত্বের সাক্ষাৎ নিয়ে অভিযোগ জানানো সত্ত্বেও কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ তুললেন অভিষেক। (Election Commission)

মঙ্গলবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সিঙ্গুরে ছিলেন অভিষেক। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমিশনকে নিশানা করেন তিনি। অভিষেক বলেন, "নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালুর পর তদন্তকারী সংস্থার পদস্থ আধিকারিকের সঙ্গে বাড়িতে গিয়ে বৈঠক করা যায় না। শুধু NIA সুপারকে ডেকে পাঠালে, লোকদেখানো শোকজ জারি করলে হবে না। বাংলায় NIA-র DG-র বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। বাংলার DG-র বিরুদ্ধে অভিযোগের সময় শুধু SP-বদলি করে তো বসে যাননি? ৪৮ ঘণ্টায় দু'বার DG পাল্টান। তাহলে NIA-র DG বদলি হবেন না কেন? কমিশন দায় এড়াতে পারে না। যাঁরা বলছেন, এমন কোনও বৈঠক হয়নি, তাঁদের বলব, সাদা প্যাকেট হাতে নিয়ে, সাদা শার্ট পর একজন ঢুকেছেন। বেরনোর সময় সেই প্যাকেট হাতে ছিল না তাঁর। সুপ্রিম কোর্টে ভালমানের ভিডিও জমা দেব আমরা।"

লোকসভা নির্বাচনের আগে বেছে বেছে BJP-বিরোধী শিবিরের নেতাদের নিশানা করা হচ্ছে বলে এদিনও অভিযোগ করেন অভিষেক। তাঁর বক্তব্য, "গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন। কিন্তু নির্বাচনকে ঘিরে এই গণতন্ত্রকে হত্যা করাই কমিশন এবং BJP-র প্রধান কাজ। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। যারা ভোট দিতে যাবেন, যাঁরা ভোট করানোর দায়িত্বে, তাঁদের জেরা, গ্রেফতার করা হচ্ছে, বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হচ্ছে। দিল্লিতে কমিশনের দফতর থেকে মহিলা সাংসদদের টেনে-হিঁচড়ে ভ্যানে তোলা হয়েছে। ভারতের বুকে এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে আগামী দিনে।" 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: বঙ্গে প্রথম দফার ভোটে কোটিপতি প্রার্থী ১০ ! সবথেকে গরিব কোন দলের ?

লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি পুরনো বিস্ফোরণ মামলার তদন্ত করতে ভূপতিনগরে পৌঁছলে NIA-র উপর হামলার অভিযোগ ওঠে। কিন্তু মধ্যরাতে NIA কেন গৃহস্থের বাড়ি ঢুকেছিল, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল। এর পর যত সময় এগিয়েছে, ততই বিতর্কে অন্য মাত্রা যোগ হয়েছে। NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে যেমন, তেমনই NIA সুপার ধনরাম সিংহের বাড়িতে বিজেপি নেতৃত্বের গোপন বৈঠকের বিষয়টি সামনে এনেছে তৃণমূল। ধনরামের বাড়িতে গিয়ে তাঁর হাতে সাদা প্যাকেটে মুড়ে টাকা তুলে দেওয়ার পাশাপাশি, তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে, তার তালিকাও তুলে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। সেই নিয়ে কমিশনে নালিশ জানানোর পাশাপাশি, রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়েছে তারা। দিল্লিতে কমিশনের দফতররে বাইরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। আদালতে সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়া হবে বলেও জানিয়েছে। সেই আবহেই আবারও কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন অভিষেক। আবারও কমিশনের সঙ্গে দেখা করতে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget