এক্সপ্লোর

Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

Kalyan Banerjee Vs Mamata Banerjee: কালীঘাট তৃণমূলে একের পর এক ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন একের পর এক নেতা-নেত্রী। এবার তাঁকেই আল্টিমেটাম দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে, আপনার সঙ্গে থাকব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, ওদের ফেরালে আমি আর থাকব না', এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট তৃণমূলে একের পর এক ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন একের পর এক নেতা-নেত্রী। এবার তাঁকেই আল্টিমেটাম দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংস বলেছেন, 'মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি। যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব।' 

অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল 

ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা, লোকসভা, এমনকী পুরসভা - মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে বেরিয়ে গেছে সব। তাঁর একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য় দলে চলে যাচ্ছেন। শিবির বদলের হিড়িক পরে গিয়েছে। এরই মধ্য়ে এবার, শিবির বদলুদের নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানালেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'যে যেখানে গেছে যাক। এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনের ইচ্ছে, সে তাই করুক। যেখানে যে ভাল থাকে, সে সেখানেই ভাল থাকুক। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি। যদি এদের কাউক আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকব না। আমি পাবলিকলি বলব এই লোকগুলো যদি ফিরত নিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকব না।' 

মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?

বর্ষীয়ান বিধায়ক মদন মিত্র, নতুন রাজনীতিতে পা দেওয়া কোয়েল মল্লিক, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মণীশ গুপ্ত, বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায় - গত ২ দিনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ছেড়েছেন একের পর এক রাজনৈতিক সঙ্গী। শুক্রবারও বিদ্রোহের সুর শোনা গেছে রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের গলাতেও। আর এরই মধ্য়ে বাঁকুড়ায় ২১-শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গিয়ে শিবির বদলুদের তীব্র ভাষায় নিশানা করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। শেষ অবধি তৃণমূলের পরিণতি কী হবে? ক'জনই বা থাকবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget