এক্সপ্লোর

Abhishek Banerjee: বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েও কথা না রাখার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

West Bengal: ছোট্ট মেয়েটা জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন। জায়গা হয়েছিল উন্নয়নের খতিয়ানের বইতেও।

ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প 'সেবাশ্রয়'। এবার এই কর্মসূচি নিয়েই চাঞ্চল্যকর অভিযোগ তুলল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার।
তাদের দাবি, এই স্বাস্থ্য শিবিরেই জটিল রোগে আক্রান্ত তাদের মেয়েকে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ, তারপর আর কেউ কথা রাখেনি।

কৃতী মান্নার মা রুমা মান্না বলেছেন, 'প্রায় ২০ থেকে ২৫ বার গিয়েছি। ওঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমার সরাসরি দেখাও হয়নি। কথাও হয়নি।'

ছোট্ট মেয়েটা জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন। জায়গা হয়েছিল উন্নয়নের খতিয়ানের বইতেও। দাবি, সাহায্যের আশায় কালীঘাট রোডের ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন বারেবারে।

কিন্তু তারপর?

উত্তরে এখন শুধুই হতাশা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারে। কৃতী মান্নার বাবা চিত্তরঞ্জন মান্না বলছেন, 'আজ পর্যন্ত ওঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কাছে পাঁচ পয়সার সাহায্য পাইনি।'

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প 'সেবাশ্রয়'। শিশুর মা-বাবার অভিযোগ, ওই স্বাস্থ্য শিবিরেই মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর আর কেউ কথা রাখেনি।

রুমা মান্না বলছেন, 'ওঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কাছে বারবার যাচ্ছি যে, আর জি কর থেকে ডাক্তারবাবু লিখে দিয়েছেন যে আমাদের বাইরে নিয়ে যেতে। একটু দিল্লির ব্যবস্থাটা করে দিন। বারে বারে যাচ্ছি, "উনি থাকেন না। উনি কাজের সূত্রে বাইরে আছেন, উনি আজ নেই, আজ এখানে গেছেন, ওখানে গেছেন।" এরকম কথা বারেবারে শুনতে হয়েছে।'

আর্টারিওভেনাস ম্যালফরমেশন...সংক্ষেপে AVM... জন্ম থেকে এই জটিল রোগেই আক্রান্ত সাড়ে ৩ বছরের কৃতী মান্না। যার জেরে ডান হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। বাবা চিত্তরঞ্জন মান্না পেশায় গাড়ির চালক। অভাবের সংসারে অসুস্থ মেয়ের চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য না থাকলেও, কোনওদিনও চেষ্টায় খামতি রাখেননি তিনি। মেয়েকে নিয়ে কলকাতার নানা সরকারি হাসপাতালে ঘুরেছেন। পাড়ি দেন ভিনরাজ্যেও।

এরই মধ্যে গত বছরের ২৪ জানুয়ারি, বিষ্ণুপুরের পানিকুয়ায় সেবাশ্রয় ক্যাম্প করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুচিকিৎসার আশায় সেখানে মেয়েকে নিয়ে যান বাবা-মা। রুমা মান্না বলছেন, 'আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) আশ্বাস দিলেন যে, আপনি একদম চিন্তা করবেন না। আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি।'

কে বললেন? 'অভিষেক ব্যানার্জি', বলছেন রুমা মান্না।


কিন্তু প্রতিশ্রুতিই সার। অভিযোগ, এরপর অভিষেকের কালীঘাটের অফিসে পঁচিশবার যোগাযোগ করেও সুরাহা হয়নি। বাইট - চিত্তরঞ্জন মান্না বলছেন, 'অভিষেক ব্যানার্জি কিন্তু আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি। শান্তনু সেন বললেন, এখানে আপনারা কিন্তু বেকার আসছেন। প্রথমদিনই আমাকে এই কথা বলেছেন। বুঝতে পেরে গেছিলাম যে এরা আমাদের জন্য কিছু করবে না, এরা শুধু শুধু হয়রানি করছে।'

প্রায় ১১ বছরের রাজনৈতিক কেরিয়ারে, কাজের খতিয়ান তুলে ধরতে 'নিঃশব্দ বিপ্লব' নামে একটি বই প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের ৩২৩ নম্বর পাতায় এখনও জ্বলজ্বল করছে কৃতীর ছবি। অভিযোগ, এই বই-ই কাল হয়েছিল মান্না পরিবারের জন্য।

কৃতী মান্নার বাবা বলছেন, 'ধর্মতলা, লেনিন সরণি, ওইদিকে সব আমরা টাকা তুলছিলাম। তারা বলছেন, আপনারা ব্যবসা করছেন। ওরা ওদের (তৃণমূল) একটা পুস্তকে আমাদের ছবি ছেপেছিল। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছেন।'

শেষমেষ ক্রাউড ফান্ডিংয়ের পথে হেঁটেছে মান্না পরিবার। একটু একটু করে যোগাড় করে ফেলেছেন অপারেশনের প্রায় ২২ লক্ষ টাকা। চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালে প্রথম দফার অপারেশন হয়েছে। রুমা মান্না বলছেন, 'আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার বাচ্চাটার দিকে একটু দেখুন।'

আশা নিরাশার দোলাচলে দুলছে মান্না পরিবার। প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতি ভঙ্গের মধ্যে লড়াই চলছে...

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget