এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...

TMC MP Abhishek Banerjee: মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা।

কলকাতা : ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল'। এই আবহে বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।" যা নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে 'ঋতব্রত তৃণমূল' ও বিজেপি। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, 'এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন, এটা আবার চ্যালেঞ্জের কী হল? ওদের বিষয় ওরাই ভাল জানে। আমাদের বিশেষ কোনও মন্তব্য না করাই ভাল। তবে অভিষেকবাবুকে বাহবা দেব। ভদ্রলোক বিভিন্ন সুরে, বিভিন্ন আঙ্গিকে গান গাইতে জানেন। কখনও ১২টার পরে... ৪ তারিখ... আর এখন হচ্ছে... আমি ইস্তফা দেব, আপনারা সব চলে আসুন। মানুষ এখন আর এসব ভাবে না, খাচ্ছেও না। মানুষের কোনও উৎসাহ নেই। তৃণমূলের সঙ্গে মানুষ নেই। ওদের কোনও প্রতিষ্ঠান নেই। অভিষেকবাবু আগেও যা যা বলেছেন, তার উল্টো কাজই করেছেন। এবারও ওই ধরনেরই কিছু করবেন। ওনার দলের লোকেরা ওনাকে ভালই চেনেন।' 

'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, মুখ্যমন্ত্রীর চেয়ার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছেন, তাঁরা তো বটেই। তৃণমূল নেত্রীর সঙ্গেও থেকে গেছেন, এমন নেতাদেরও একাংশের নিশানায় আজ একজনই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করে আসছে সবাই। যার পাল্টা হিসেবে এবার মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের চ্যালেঞ্জ দিয়ে তৃণমূল সাংসদ বলেন, 'ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা ফিরে আসুন, ২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব। ২৪ ঘণ্টা, চলো ২৪ ঘণ্টা ছেড়ে দাও, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।' 

মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। ৮০ জনের মধ্যে ৬০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে তৈরি করেন আলাদা শিবির। পরবর্তীকালে সেখানে যখন একে একে অন্যান্য নেতা-নেত্রীরা নাম লেখান তাঁদেরও নিশানায় থাকেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী সে সকল সাংসদরা 'কালীঘাট তৃণমূল' ছেড়ে NCPI-এর সঙ্গে মিশে গেছেন, তাঁদেরও অনেকের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধায়ক থেকে সাংসদ যাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন বা ছেড়ে যাওয়ার জল্পনা উস্কে দিয়েছেন, তাঁদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক বলেছেন, 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বলবেন? যদি আমাকে নিয়ে কারও সমস্যা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, ৬০ জন বিধায়ক চলে গেছেন, কিছু লোক গেছেন, ২০জন সাংসদ গেছেন। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত আসুন। ২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget