এক্সপ্লোর

Abhishek Banerjee: 'জমির পাট্টা পাচ্ছেন না গ্রামবাসীরা' অভিযোগ শুনেই সেচমন্ত্রীকে ফোন অভিষেকের

এখানে বহুদিন ধরে আছেন শতাধিক পরিবার। জায়গাটি সেচ দফতরের অন্তর্গত। তাই এঁরা জমির পাট্টা পান না বলে অভিযোগ জানিয়েছেন অভিষেকের কাছে। শোনামাত্র সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি। 

বিশ্বজিৎ দাস, কৃষ্ণেন্দু অধিকারী ও অমিতাভ রথ, খড়গপুর: কেশপুরে (Keshpur) জনসভার আগে খড়গপুর (Kharagpur) গ্রামীণ ব্লকের মাতকাতপুরে স্থানীয়দের সঙ্গে কথা বললেন অভিষেক (Abhishek Banerjee)। শুনলেন তাঁদের অভাব-অভিযোগের কথা। এখানে বহুদিন ধরে আছেন শতাধিক পরিবার। জায়গাটি সেচ দফতরের অন্তর্গত। তাই এঁরা জমির পাট্টা পান না বলে অভিযোগ জানিয়েছেন অভিষেকের কাছে। শোনামাত্র সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি। 

পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) কেশপুরে সভা করতে যাওয়ার পথে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। খড়গপুরের মাতকাতপুরে গ্রামবাসীদের জমির পাট্টার সমস্যার কথা শুনে সেখান থেকেই ফোন করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। দ্রুত সমস্যার সমাধানের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও এই বিষয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।

জেলায় গিয়ে জনসংযোগ। সভার আগে আচমকা গ্রামে পৌঁছে যাওয়া!বাসিন্দাদের কথা শুনে, সমস্যার চটজলদি সমাধানের চেষ্টা! পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ির পরে এবার পশ্চিম মেদিনীপুরেও 
সেই ভূমিকায় দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । 

শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করতে যাওয়ার পথে খড়গপুর ১ নম্বর ব্লকের, বড়কোলা পঞ্চায়েতের, মাতকাতপুরে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। গ্রামবাসীরা জড়ো হয়ে তাঁর কাছে পাট্টার দাবি জানাতে থাকেন। গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনে, সেখান থেকেই সেচমন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmik) ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসব দেখে, বিরোধীদের গলায় অবশ্য় কটাক্ষের সুর! সভার আগে গ্রামে অভিষেক সমস্যা শুনে মন্ত্রীকে ফোন। কটাক্ষ বিরোধীদের

কেশপুরে সভার শেষে মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক । তখনও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ জানাতে দেখা যায় কয়েকজনকে। আরও নানা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানান তৃণমূল কর্মীরা।

কেশপুরে অভিষেক: পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের গোষ্ঠীবিবাদ চরমে। এই আবহেই আজ সেখানে দলীয় সমাবেশে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে কেশপুরে কোন্দল সামলাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনও বার্তা দেন কি না, সেটাই দেখার। কেশপুরের সভা থেকে একযোগে সিপিএম এবং বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলীয় নেতা-কর্মীদের বার্তা দেন তিনি। এ নিয়ে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget