এক্সপ্লোর

Coromandel Train Accident: 'অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন, শ্বেতপত্র প্রকাশ করুক সরকার,' দাবি অভিষেকের

করমণ্ডলে মৃত্যুমিছিল। বিপর্যয়ের কারণ ঘিরে ধোঁয়াশা। কী ভাবে দুর্ঘটনার কবলে তিন তিনটি ট্রেন? কার গাফিলতি? উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন। ঘটানস্থলে রেলমন্ত্রী।

কলকাতা: 'অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন, শ্বেতপত্র প্রকাশ করুক সরকার।' ট্রেন দুর্ঘটনায় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যুমিছিলে অভিষেকের নিশানায় মোদি সরকার।                                

শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মন্ত্রীরা রেলে চড়েন না, বিমান-কপ্টারে ওঠেন। মর্মান্তিক দুর্ঘটনা, রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি কলিশন ডিভাইসের কথা বলার তেরো-চোদ্দ বছর পরেও কেন তা চালু হল না? এত প্রাণের দাম কে দেবে?'' প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদ বলেন, “২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তো ট্রেনে চড়েন না, প্লেনে চড়েন।বিজেপি নেতাদের বড় বড় গদি-এসি-গাড়ি লাগে।এই টাকা যদি সুরক্ষার কাজে লাগানো হত, তাহলে এই দিন দেখতে হত না। অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন, শ্বেতপত্র প্রকাশ করুক সরকার।রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন?রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না।'করমণ্ডল বিপর্যয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের।                   

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যেই। কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল তিনটি ট্রেন, তা নিয়ে বাড়ছে রহস্য। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, এনডিআরএফ। গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ।

রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন: এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাশে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মমতা বলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম, দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র (Anti Collison Device) তৈরি করেছিলাম। গোয়ায় গিয়ে সব ব্যবস্থা হয়েছিল। তার পর থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছিল। এটি এমন একটি যন্ত্র, যা ট্রেনে বসানো থাকলে, এক লাইনে যদি দু'টি ট্রেন এসে পড়ে, বা সামনে কিছু পড়ে থাকে, আপনা থেকেই থেমে যাবে ট্রেন। কিছু গড়বড় দেখলে সতর্কবার্তা যাবে।"

আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget