এক্সপ্লোর

Lok Sabha Poll 2024: এ রাজ্যে কংগ্রেসকে ২টি আসন ছেড়েছেন মমতা ? সাংসদের দাবি ঘিরে রাজনৈতিক তরজা

Congress: ২০১৯-এর লোকসভা ভোটে এরাজ্যের ৪২টি আসনের মধ্যে দু'টি আসনে জয়ী হয় কংগ্রেস। মালদা দক্ষিণে জেতেন আবু হাসেম খান চৌধুরী।বহরমপুরে জয়ী হন অধীর চৌধুরী।

অভিজিৎ চৌধুরী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অথচ কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে দু'টি আসন ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যা নিয়ে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস ! শুরু হয়েছে তরজাও। 

জাতীয় স্তরে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটে একমঞ্চে রয়েছে কংগ্রেস এবং তৃণমূল। কিন্তু, এরাজ্য়ে কি কংগ্রেস-তৃণমূল জোট হবে ? হলে কী সমীকরণে ? কে কতগুলো আসনে লড়বে ? সেসব কিছুই এখনও স্পষ্ট নয়। তার মধ্য়েই, চাঞ্চল্যকর দাবি করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ! তিনি বলেন, 'কাগজপত্রে যা দেখছি যে, চিফ মিনিস্টার পশ্চিম বাংলার, উনি দুটো সিট বহরমপুর ও দক্ষিণ মালদা দিয়েছেন আমাদের।' 

২০১৯-এর লোকসভা ভোটে এরাজ্যের ৪২টি আসনের মধ্যে দু'টি আসনে জয়ী হয় কংগ্রেস। মালদা দক্ষিণে জেতেন আবু হাসেম খান চৌধুরী।
বহরমপুরে জয়ী হন অধীর চৌধুরী। এবারও এই আসন দু'টি তৃণমূলনেত্রী কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন বলে দাবি করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। তিনি বলেন, 'বলেছেন যে, দুটো আপনারা নেন। আমাদের আরও কিছু দাবি আছে। আমাদের দাবিগুলো তাদেরকে জানাচ্ছি বা জানানো হচ্ছে।'

সূত্রের দাবি, ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ২টো আসন দিতে চাই। এর পরদিনই বাংলার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন রাহুল গান্ধী-সহ শীর্ষনেতারা। সূত্রের দাবি, সেখানে অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দয়ায় লড়তে চাই না। এই মুহুর্তে ৭টি লোকসভায় কংগ্রেস ভাল জায়গায় আছে। মুর্শিদাবাদের ৩টে, মালদার দু'টো, দার্জিলিং এবং রায়গঞ্জ। এই আসনগুলোতে ভাল জায়গায় আছে দল।

কিন্তু, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই চাঞ্চল্য়কর দাবি করলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তবে তিনি একথা বললেও, বহরমপুরের কংগ্রেস সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, উনি (আবু হাসেম খান চৌধুরী) আলাদাভাবে কথা বলতেই পারেন। আমার এসম্পর্কে কিছু জানা নেই ফলে কিছুই বলার নেই।

এনিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "অনেকবার অনেক কথা বলেছেন। ওদের সঙ্গে বহুবার কথা বলে ঠকেছেন। আবার বাইরে এসে বলেছেন, আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। বিশ্বাসঘাতকতা করল...ইত্যাদি ইত্যাদি। উনি যা বলছেন আমি তার কথার কোনও উত্তর দেব না। কিন্তু, যে কেউ এটা বিবেচনা করবেন, পশ্চিমবঙ্গ থেকে সংসদে কংগ্রেসের যে দুটো আসন, এই দুটোতেই কিন্তু যাঁরা জিতেছেন, সেখানে সিপিআই তার বিরুদ্ধে প্রার্থী দেয়নি। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস জিতেছে, বামেরা তার সঙ্গে ছিল।"

এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সিপিএম চাইছে, কংগ্রেস যেন তৃণমূলের সঙ্গে জোটে না আসে। কারণ, সিপিএমের অস্তিত্বের লড়াই। সংকটটা বিজেপির, আর  সংকটটা সিপিএমের। এরাই জোট নিয়ে চিন্তায় আছে। বিজেপির আশঙ্কা হচ্ছে, ক্ষমতা থেকে চলে যাবে। আর সিপিএমের শঙ্কা হচ্ছে, দলটা উঠে যাবে। সেটা প্রমাণিত হয়ে যাবে।" 

এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'তাতে আমাদের কী। বেল পাকলে কাকের কী ! ডালু সাহেব কী বললেন তাতে আমাদের কী। '

শেষ অবধি এরাজ্য়ের জোটের ছবিটা কী দাঁড়াবে? কবে তা পুরোপুরি বোঝা যাবে? সেটাই এখন দেখার।

সেরা শিরোনাম

সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget