এক্সপ্লোর

AC Local Update: শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছনো যাবে এসি লোকালে! কখন ট্রেন, ভাড়াই বা কত?

Kolkata News: বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া ৩৫ টাকা

কলকাতা: রোজকার যাতায়াতে আরও একটু সুবিধা । এবার সাধারণ মানুষদের যাতায়াতে আরও একটু সুবিধা হবে বলে মনে করা হচ্ছে । এখন লম্বা রাস্তা পাড়ি দেওয়া যাবে একটু আরামে । আজ থেকে আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল । এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছনো যাবে এসি লোকালে । শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্তও মিলবে এসি লোকালের পরিষেবা । 

রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে এসি লোকালটি ছাড়বে । কৃষ্ণনগরে পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে । অন্য়দিকে, দুপুর দেড়টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর ৩টে ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায় । বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে এসি লোকালটি ছা়ড়বে । এরপর সকাল ৭টা ৫২তে সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে । আর তারপর ৯টা ৩৭ মিনিটে ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে । আবার সন্ধে ৬টা ১৪ মিনিটে শিয়ালদা থেকে ছে়ড়ে এসি লোকাল রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ এবং তারপর ৮টা ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে । বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া ৩৫ টাকা । শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া ১২০ টাকা । শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে ১৫০ টাকা । শিয়ালদা-কৃষ্ণনগর রুটে শিয়ালদহ থেকে ব্য়ারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ৬০ টাকা । শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া ৯০ টাকা । শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে ১২০ টাকা আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে ১৪০ টাকা ।

 শিয়ালদা-কৃষ্ণনগর রুটে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ৬০ টাকা । শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া ৯০ টাকা । শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে ১২০ টাকা আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে ১৪০ টাকা । সম্প্রতি কলকাতার তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার যাতে মেট্রোর টাইম টেবিলের সঙ্গে সমন্বয় রেখে ট্রেন চালানো যায়, সেই পরিকল্পনা করছে রেল । সেই মর্মে নিউ গড়িয়া ও দমদম ক্যান্টনমেন্ট রেলস্টেশনে বেশ কিছু পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে । এই দুই স্টেশন থেকে লোকাল ট্রেন পরিষেবা বাড়ানোরও পরিকল্পনাও করছে শিয়ালদা ডিভিশন ।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget